সোমবার , ২৫ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ২৫, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

 

বাঘাইছড়ি উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের খেলা দেখতে গিয়ে উপজেলা সদর মসজিদের পুকুরে ডুবে কাচালং বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ মারুফ হোসেন (১২) মৃত্যু হয়েছে। সে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়াডের ঢেবার পাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

২৫ জুলাই সোমবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় ৪ সহপাঠী সহ পুকুরে গোসল করতে নেমে সে তলিয়ে যায়। পরে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয়রা ছুটে আসেন।

পরে স্থানীয় তিন যুবকের সহায়তায় পুকুরে খুঁজাখুঁজি করে অচেতন অবস্থায় মারুফ হোসেনকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন বলেন মারুফ হোসেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে ডিসপ্লেতে অংশ নেয়ার জন্য আসে খেলা শুরু হলে ৩ বন্ধু সহ পোশাক খুলে পুকুর পাড়ে রেখে গোসল করতে নেমে তলিয়ে যায়।

ঘটনার পরপরই বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন এবং শিক্ষকগণ নিহত ছাত্র মারুফ হোসেনের বাড়িতে যান তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ দাফন সম্পন্ন করার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল অ্যাথলেটিক্স গেমসের প্রস্তুতি সভা

রাঙামাটিতে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমানের চিত্রকর্ম প্রদর্শনী

কাপ্তাইয়ে সরকারি প্রকল্পের সুবিধাভোগী নিয়ে দীপংকর তালুকদারের  মতবিনিময় সভা

রাবিপ্রবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের মহড়ার প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

২৮ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তির উদ্বোধন বাঘাইছড়িতে

কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ

কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা,  দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে সাবেক চেয়ারম্যান আ’লীগ আব্দুর রাজ্জাক গ্রেফতার

দূর্গম ফারুয়ায় উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম নিশ্চিত করণার্থে ব‍্যতিক্রমি উদ‍্যোগ 

error: Content is protected !!
%d bloggers like this: