বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কেইউজে থেকে রফিকুল ইসলাম ও রিপন সরকারকে অপসারণ

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
আগস্ট ৪, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ি জেলার নেতৃস্থানীয় সাংবাদিক সংগঠন ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং চট্ট- ২৮০৮)-এর সুনাম নষ্ট, পেশাগত মর্যাদাহানি এবং সংগঠনের ভাবমূর্তি বিনষ্টের অভিযোগে জনাব রফিকুল ইসলাম (জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের সময়) এবং জনাব রিপন সরকারকে (জেলা প্রতিনিধি, যায়যায়দিন) অপসারণ করা হয়েছে।

অদ্য ৩ আগষ্ট ২০২২ খ্রি. সন্ধ্যা ছয়টায় কেইউজে’র জরুরী সাধারণ সভা- ৭ এর সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৬ অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সভায় অপসারনকৃত সদস্য জনাব রফিকুল ইসলাম এবং জনাব রিপন সরকারও উপস্থিত ছিলেন।

কেইউজে সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে এবং সা: সম্পাদক সৈকত দেওয়ানের সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, সাবেক সা: সম্পাদক কানন আচার্য্য, সহ-সভাপতি দুলাল হোসেন, যুগ্ম-সা: সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা, কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিক, নির্বাহী সদস্য রুপায়ন তালুকদার এবং সদস্য যথাক্রমে মংসাপ্রু মারমা, শঙ্কর চৌধুরী ও আল মামুন গঠনতন্ত্র অনুযায়ী গৃহীত সিদ্ধান্তের পক্ষে মতামত ব্যক্ত করেন।

এই সভা থেকে কেইউজে’র সংখ্যাগরিষ্ঠ সদস্যরা জানান, এখন থেকে গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার কারণে অপসারিত সদস্য জনাব রফিকুল ইসলাম ও জনাব রিপন সরকার’র সাথে কেইউজে’র আর কোন সম্পর্ক থাকবে না। এরপরও উল্লেখিত ব্যক্তিরা সংগঠনের নাম-পদবী ব্যবহার করে কোন কার্যক্রম পরিচালিত করলে এর কোনপ্রকার দায়ভার কেইউজে বহন করবে না। তাই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সজাগ থাকার জন্য অনুরোধ করা গেলো।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ 

কাপ্তাই ওয়াগ্গা চা বাগানের খেয়া ঘাটের উদ্বোধন 

রামগড়ে চার ইটভাটায় অভিযান, জ্বালানী কাঠ জব্দ 

ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি ও বাজার চৌধুরীকে সংবর্ধনা

রাইখালী বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অটোরিক্সা সমবায় সমিতি

নজরুল বর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আগামীকাল ছাড়া হবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট

কাপ্তাইয়ে পরিবেশ নষ্টের অপরাধে ১৪টি গরু খোয়াড়ে দিল ব্যবসায়ী সমিতি

রাঙামাটিতে রোভার স্কাউটসের সুবর্ণজয়ন্তী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: