শনিবার , ৬ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শোকদিবসে বাঘাইছড়িতে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ৬, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ

 

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে পৌরসভার মেয়র জমির হোসেন এর আয়োজনে সেচ্ছায় রক্ত দান কর্মসূচী পালিত হয়েছে । ৬ আগষ্ট শনিবার সকাল ১১ ঘটিকায় ২৯৯ নং রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এই রক্ত দান কর্মসূচীর উদ্বোধন করেন।

শুরুতে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন রক্ত দান করেন পরে উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, সাধারণ সম্পাদক জগৎ দাশ, পৌর কাউন্সিলরগন সহ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী এই রক্ত দান কর্মসূচীতে অংশ গ্রহন নেন।

সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির পৃষ্ঠপোষকতায় সেচ্ছাসেবী সংগঠন সন্ধানী রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট চারটি বেডে একযোগে রক্ত সংগ্রহের কাজ করেন।

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার নিদর্শন সরুপ আমাদের এই রক্ত দান কর্মসূচী। নিজের শরীরের তাজা রক্ত দানের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গের প্রতি বিনম্র শ্রদ্ধা সহ রুহের মাগফেরাত কামনা করছি।

পরে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বৃক্ষ রোপণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামিলীগের নেতাকর্মীদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

এতে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র জাফর আলী খান, বর্তমান মেয়র জমির হোসেন, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির কামারবাড়িতে ভীড়, ব্যস্ত সময় পার করছে কামাররা

বিশ্ব শিশু দিবস ঘিরে রাঙামাটিতে ইয়ুথ এর নানান আয়োজন

বর্ষার বৃষ্টিতে প্রাণ ফিরেছে ফইরা মুরং ঝর্ণায়

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরেজমিন / প্রায় সময় বন্ধ থাকে বালুখালীর সাপমারা পাহাড় স: প্রা: বিদ্যালয়টি

খাগড়াছড়িতে সেতুর রড চুরির ঘটনায় আ’লীগ নেতা কারাগারে

রামগড় বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ

রাজস্থলীতে আগুনে পোড়া বৌদ্ধ বিহারের কার্যক্রম চলছে খোলা আকাশের নিচে

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর যোগদান

‎রাঙামাটিতে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারে তরুণদের এগিয়ে আসার আহ্বান ‎

error: Content is protected !!
%d bloggers like this: