বুধবার , ১৭ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

২০০৫ সালে গ্রেনেড হামলা প্রতিবাদে রাঙ্গুনিয়ার রাজানগর ও ইসলামপুরে আ.লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৭, ২০২২ ৮:২০ অপরাহ্ণ

২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জামাত ও বিএনপি এবং জেএমবি সারা দেশে সিরিজ বোমা হামলা চালায়। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের অধীনেস্থ ১নং রাজা নগর ও ১৩ নং ইসলামপুর ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রাজা নগর ইউনিয়ন কার্যালয়ে সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন চৌধুরী। এসময় বক্তব্য রাখেন,ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদার , ১নং রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর তালুকদার ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতা তৌহিদুল ইসলাম চৌধুরীসহ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৫ সালের এই দিনে সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন কর্তৃক দেশের ৬৩ জেলায় একই সময়ে নৃশংস এ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন।

একযোগে ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের নৈরাজ্যে দেশব্যাপী পরিকল্পিত এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

কাপ্তাইয়ের দূর্গম হরিনছড়া উচ্চ বিদ্যালয়: যেখানে বিনা বেতনে শিক্ষকরা পড়ান

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বাঘাইছড়িতে স্থগিত, লংগদু ও নানিয়ারচরে ভোট

কাপ্তাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তূতিমূলক সভা, প্রস্তুত ১৯টি আশ্রয়কেন্দ্র

মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাপ্তাইয়ে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল ক্যাম্পেইন

রামগড় স্থলবন্দর দ্রুত চালুর দাবী জানালো স্থানীয়রা

খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

নবীন শিক্ষার্থীদের বরণে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

রাঙামাটি মেডিকেল কলেজে ছয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা: একাডেমিক কার্যক্রম ও হোস্টেল নিষিদ্ধ

error: Content is protected !!
%d bloggers like this: