বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে খোলা বাজারে চাল বিক্রি শুরু; উদ্বোধন করেন দীপংকর তালুকদার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলায়  শুরু হয়েছে খোলা বাজারে  চাল বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওয়াগ্গা ইউনিয়নে এর উদ্বোধন করেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোসাইনি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা কানিজ জাহান বিন্দু, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতি কেজি চাল ৩০ টাকা দরে প্রতিজন মাথাপিছু ৫ কেজি করে চাল কিনতে পারছেন বলে জানান কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ। তিনি জানান,
সপ্তাহের শুক্র ও শনি ছাড়া বাকি ৫ দিন অর্থাৎ মাসে ২২ দিন এই চাল বিক্রি করা হবে।
প্রতিটি ইউনিয়নে সরকার কর্তৃক নির্ধারিত ডিলার এর মাধ্যমে ওএমএস -র চাল বিক্রি হবে। টিসিবি কার্ডধারীগণ কার্ড প্রদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে এ চাল কিনতে পারবেন।

তিনি আরোও জানান, বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ও রাইখালী ইউনিয়নে বৃহস্পতিবার সর্বমোট ৮ শত জন উপকারভোগী এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজ সন্তান ও স্ত্রীকে পরকিয়ায় পালিয়ে যাওয়ার সন্দেহে স্বামীর অভিযোগ

বিলাইছড়িতে জাতীয় প্রা: শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীষ্টান পল্লীতে প্রাক বড়দিন উৎসব শুরু

নানিয়ারচরে সারের চাহিদা সম্পর্কে জেলা প্রশাসকের মনিটরিং

কাপ্তাইয়ে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কাপ্তাই জয়কালী মন্দির এর নতুন কমিটি গঠন

‎স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঘাইছড়ির ঝাড়ুফুল চলে যাচ্ছে সারা দেশে

পাহাড়ের উন্নয়ন বাঁধা, চিকিৎসা সেবার বাস্তবতা: ক্ষুদ্র নৃগোষ্ঠি মানুষ কতোটা সুফল ভোগী?

কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানিকে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: