সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে কমর্রত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৯:০২ অপরাহ্ণ

 

রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে রাঙামাটির নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

আজ সোমবার দুপুরে (১৯ সেপ্টেম্বর)  রাঙামাটি পার্বত্য জেলায় কমর্রত গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমার প্রথম দায়িত্ব হচ্ছে রাঙামাটিবাসীর নিরাপত্তা বিধান নিশ্চত করা। আমি এই জেলায় পুলিশ সুপার হিসেবে আমি আমার টিমের সকল সদস্যদের নিয়ে রাঙামাটি জেলার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। রাঙামাটি জেলা নানান বৈচিত্র্যে ভরপুর। আমরা বিধিমত আইন এবং সমস্ত কিছুর মধ্যে ‍দিয়ে সেই বৈচিত্র্যের প্রত্যেকটা ক্ষেত্রকে সম্মান জানাতে চাই ও সম্মান রাখতে চাই। বাংলাদেশে ভার্চুয়ালে নারীরাই সবচেয়ে বেশী ভিকটিম, নারীদের ভার্চুয়াল নিরাপত্তার জন্য আমরা আলাদা বিশেষ সেল গঠন করবো, যেখানে ভার্চুয়াল ভিকটিম নারীদের হেল্প করা হবে। সর্বোপরি টেকনিক্যাল হেল্প করতে চাই এবং মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো ট্রলারেন্স। পুলিশ এবং সাংবাদিকদের কাজে অনেক মিল রয়েছে। আমরা সাংবাদিকদের সাথে সমন্বয় করে জনকল্যাণে কাজ করতে চাই।

জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে আইজিপি এর নির্দেশিত পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে দুই বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা

দীঘিনালা থানা সেনা সহায়তায় পুলিশের কার্যক্রম শুরু 

জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় রায় দিবে

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা

রাঙামাটিতে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ স্বপ্ন দেখাচ্ছে তরুণদের

বাঘাইছড়িতে আনসারদের মাঝে ঈদ উপহার বিতরণ

আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হুইল চেয়ার বিতরণ

১৮ বছর পরে ধরা পড়লো ক্যাপ্টেন গাজী হত্যা মামলার আসামী নিখিল

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বাঘাইছড়িতে স্থগিত, লংগদু ও নানিয়ারচরে ভোট

আওয়ামী লীগ সরকার কৃষকদের কল্যাণে সবসময় তাদের পাশে আছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: