বুধবার , ২ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

না ফেরার দেশে সাংবাদিক পলাশ বড়ুয়া

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
আগস্ট ২, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

প্রথম আলোর প্রতিনিধি ও দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া (৪৫) মারা গেছেন।

বুধবার বিকেলে ঢাকার সমরিতা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে সাংবাদিক পলাশ বড়ুয়া হঠাৎ হিট স্ট্রোক করে।

তাৎক্ষণিক প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারপর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেদিনই রাতে উন্নত চিকিৎসার জন্য পলাশ বড়ুয়াকে চট্টগ্রামের বিভাগীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে পলাশ বড়ুয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সমরিতা প্রাইভেট হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে মারা যান তিনি।

মৃত্যুকালে সাংবাদিক পলাশ বড়ুয়া স্ত্রী ও দুই পুত্র সন্তান, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পলাশ বড়ুয়া দীর্ঘ দুইযুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি একাধারে কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। ছিলেন একাধিক সামাজিক সংগঠনের সমন্বয়ক। উপজেলার বাসীর কাছে মানবিক কলম যোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

মফস্বলে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গত বছরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কতৃক প্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এছাড়াও কর্মজীবনে অসংখ্য অর্জন, দায়িত্ববোধ ও মানবিক কাজের উদাহরণ রয়েছে তাঁর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরদেহ নিজ বাড়িতে আনার পর পারিবারিকভাবে ধর্মীয় নিয়ম অনুসারে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সাংবাদিক পলাশ বড়ুয়ার মৃত্যুতে জেলা, উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন সহ সামাজিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় কমিউনিটি পুলিশিং ডে পালন

বান্দরবানে সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে নাগরিক পরিষদের বিক্ষোভ

দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরন

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে আনসার ভিডিপি কর্মকর্তা

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

জুরাছড়ি জোন কমান্ডার কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে কার্বারী কল্যাণ সমিতির নেতৃত্বে জয়সিন্ধু-রুপকুমার

দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে- হাবীব আজম

সু-শাসন প্রতিষ্ঠায় কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

লংগদুতে সাবেক নারী ইউপি সদস্যের বাড়িঘর ভেঙে দেওয়ার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: