শনিবার , ৩১ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চট্টগ্রাম ব্যুরো অফিসে নানান আয়োজনের মধ্য দিয়ে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ

দেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের তৃতীয় তলা বিজয় টিভি চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসে বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন তেলওয়াত, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজয় টিভির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোরশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে স্থানীয় ওলামায়ে বুজুরগে দ্বীন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিজয় টিভি প্রতিনিধিরা দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয় টিভির সিওও (চীফ অপারেটিং অফিসার) নুর উদ্দিন চৌধুরী (জুয়েল চৌধুরী) সহ চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসের রিপোর্টার ও স্টাফবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, বিজয় টিভি চট্টগ্রামসহ দেশব্যাপী ও বহিঃবিশ্বে পরিচিত লাভ করে আসছে। বিগত দিনে এবং বর্তমানেও বিজয় টিভির সুনাম বজায় রয়েছে। আপনারা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে যেন বিজয় টিভির সুনাম রক্ষা হয় সে দিকে লক্ষ রাখতে হবে। বিজয় টিভির মাধ্যমে চট্টগ্রাম বিভাগের উন্নয়ন উন্নতি এবং সব রাজনৈতিক দলের নিউজ গুলো তুলে ধরবেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন, ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার তাপস দে, বিজয় টিভি রাঙামাটির জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিন, বান্দরবান জেলা প্রতিনিধি রিমন পালিত, ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি মোঃ সেলিম, কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন, চন্দনাইশ উপজেলা প্রতিনিধি জাবের বিন রহমান আরজু, আনোয়ারা উপজেলা প্রতিনিধি সোহেল, পটিয়া উপজেলা প্রতিনিধি রনি কান্তি দে, পেকুয়া প্রতিনিধি এম দিদারুল করিম, চকরিয়া প্রতিনিধি মোঃ ফারুক, উখিয়া প্রতিনিধি ফরিদুল আলম রনি, লোহাগড়া প্রতিনিধি মুক্তার হোসেন, বোয়ালখালী প্রতিনিধি শাহাদাৎ হোসেন জোনাইদী ও সীতাকুণ্ড প্রতিনিধি কামরুজ্জামানসহ আরো অনেকে।

দোয়া মিলাদ ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতাসহ দেশবাসীর জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এ বছর রাঙামাটিতে আমের ফলন কম

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ‘কমিউনিটি আই ভিশন সেন্টার’

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল উদ্ধার করেছে রাঙামাটি পুলিশ

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন / রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষা সফলভাবে শুরু

সাবেক জেলা পরিষদ সদস্যকে ইঙ্গিত করে পোস্ট, হামলার শিকার ছাত্রদল নেতা

বাঘাইছড়ি পৌর নির্বাচনে সতন্ত্র দুই পার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ 

আগামী স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজধারীদের সুখবর দিলেন ওয়াদুদ ভুঁইয়া; বঞ্চিত হবেন কলংকিতরা

মহালছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস

লংগদুতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: