রবিবার , ১৩ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালীতে  স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো  তৈরী করল এলাকাবাসী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৩ ৮:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের হাফছড়ি মুখ পাড়ায়  নারানগিরি খালের উপর এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্থ অর্থায়নে পারাপারের বাঁশের সাঁকো তৈরী করেছেন।

গত শুক্রবার কাজ শুরু করে গত শনিবার এই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয় বলে জানান,
এলাকার   সাইমং মারমা  ,  উসুইমং মারমা ,  সানুমং মারমা  ও   কুশিরাম তনচংগ্যা  সহ অনেকে।
তাঁরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুম আসলে উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে  এই বাঁশের সাঁকোটি খালের সাথে বিলীন হয়ে যায়।

ঠিক এই বছরও সপ্তাহ খানেক আগে খালে অতিরিক্ত ঢলে সাঁকোটি পানির সাথে তলিয়ে যায়। আমরা ২৫ জন এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থে এই বাঁশের সাঁকোটি তৈরী করেছি। তবে এইখানে একটা স্থায়ী সেতু হওয়া এলাকাবাসীর দাবি।

২ নং রাইখালী  ইউনিয়ন এর সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক জানান, এই সাঁকোটি ব্যবহার করে প্রতিদিন গড়ে ২ শত লোক ওয়েব্রে পাড়া, হাফছড়ি ভিতর পাড়া, হাফছড়ি যৌথ খামার, চিৎমরম পুর্নবাসন পাড়ায় যাতায়াত করে। কিন্তু ৪ নং ওয়ার্ডের হাফছড়ি মুখ  পাড়ায় নারানগিরি খালের উপর বাঁশের সাঁকোটি নারানগিরি খালের ঢলে ভেসে যাওয়ায় এলাকাবাসীরা   সেচ্ছাশ্রমে এই বাঁশের সাঁকোটি তৈরী করেছেন।

২ নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা বলেন, বর্ষা মৌসুমে নারানগিরি খালের ঢলে অনেক বাঁশের সাঁকো ভেঙে যায়। তবে এইখানে একটি পাকা সেতু করা হলে এলাকাবাসীর দূর্ভোগ লাগব হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ভাঙামুড়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

দীঘিনালায় মোশাররফ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

বিজয় দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময় সভা

খাগড়াছড়িতে স্যানিটেশন মাস উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী

রাঙামাটিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের স্ত্রীর মরদেহ উদ্বার

দীঘিনালায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন– সুপ্রদীপ চাকমা

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কাপ্তাইয়ে জামায়াতের দোয়া মাহফিল

রাঙামাটিতে বিসিবি পরিচালক আসিফ আকবর: পাহাড়ে ক্রীড়াক্ষেত্রে বিরাট সম্ভাবনা

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে সাজেকে অবরোধ কর্মসূচি স্থগিত

error: Content is protected !!
%d bloggers like this: