সোমবার , ১৯ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে ইউপিডিএফের অত্যাচারে স্থানীয়দের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৯, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

রাঙামা‌টি জেলার বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন এর বাঘাইহাট বাজারে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক স্থানীয় জীপ মালিক সমিতির বাঙ্গালী সদস্যদের উপর জুলুম ও অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মি‌ছিল করেছে স্থানীয়রা।

আজ সোমবার (১৯ মে) বিকালে সাজেকের বাঘাইহাট বাজার এলাকায় বাঘাইহাট জীপ মালিক সমিতির আয়োজনে এ বিক্ষোভ মি‌ছিল পালন করা হয়।

বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তারা বলেন, সাজেক এলাকায় পূর্বে এমন পরিস্থিতি কখনোই ছিলো না। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির সুযোগে ইউপিডিএফ(মূল) দলের সদস্যরা মাথাচাড়া দিয়ে উঠেছে। নির্ধারিত চাঁদার টাকা না দিতে পারলে তারা নানাভাবে স্থানীয় বাঙ্গালী জনসাধারণ এর ওপর জুলুম অত্যাচার চালায়। তাদের কাছে সাধারণ নিরীহ মানুষ নিরাপদ নয়। এসময় বক্তারা ইউপিডিএফ (মূল) দলের চাঁদাবাজ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

তারা আরও বলেন, গত ১৭ মে হতে অদ্যাবধি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড এর রেতকাবা নামক এলাকায় বাঘাইহাট জীপ মালিক সমিতির একটি চাঁদের গাড়ী ইউপিডিএফ(মূল) দলের সদস্যরা চার দিন জাবত চাঁদের গাড়ি আটকিয়ে রেখেছে চাঁদা না দেওয়ার কারণে আটক করে রাখে এবং পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এছাড়াও ইউপিডিএফ (মূল) দল কর্তৃক সাজেক এলাকায় বাঙ্গালী মালিক ও চালকদের গাড়ী চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেকারণে, জীপ মালিক সমিতির সাথে সংশ্লিষ্ট স্থানীয় বাঙ্গালী জনসাধারণের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছে, ফলে তারা চরম অর্থকষ্টে দিনাতিপাত করছে। এ জন্য রাগে খোঁপে সাধারণ জনগণ এবং জীব মালিক সমিতি লেবার সকলে একাত্মতা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে সকল ধরনের প্রশাসনের সহযোগিতা কামনা করছে সাজেক ক্ষতি গ্রস্ত এলাকাবাসী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে নূরুল উলূম নূরানী মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে নিখোঁজ শিশুর লাশ ১ দিন পর উদ্ধার 

মহালছড়িতে সেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দীঘিনালায় ছাত্রলীগের দুপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের আস্তানা থেকে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

কাপ্তাইয়ে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রুমায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

খাগড়াছড়িতে পুলিশ সুপার নাইমুল হক / শারদীয়া দূর্গোৎসব পালনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে 

রামগড়ে ট্রাক চাপায় যুবক নিহত

কাপ্তাই থানা পরিদর্শনে রাঙামাটি পুলিশ সুপার

error: Content is protected !!
%d bloggers like this: