সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  ২০২৪ সালের  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং  অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সিনিয়র শিক্ষক বাদল চন্দ্র দে ও মফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।

স্কুল সংলগ্ন মাঠে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু।

এসময় ১১৯ নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ,    কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কবির হোসেন, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ  সহ স্কুল পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক এবং বি়ভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ‘হোটেল হ্যাপিনেস হিল’ উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

কাপ্তাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৮০টি গাছের চারা রোপণ ও বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

বাঘাইছড়িতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

রাঙামাটিতে পৌরকর মেলার উদ্বোধন: বকেয়া প্রায় ১৫কোটি টাকার অধিক

বাঘাইছড়িতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

‎রাঙামাটি সনাকের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি গৈরিকা ও রনজিৎ

বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে ৮ গ্রাম প্লাবিত, জনজীবন অন্ধকারে

চন্দনাইশ পাঠানদন্ডীতে হযরত জিম্মাহ্ আজিম মোহাম্মদ শাহ্’র ওরশ ও মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

error: Content is protected !!
%d bloggers like this: