বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

 

মায়ের পায়ে পুষ্পার্ঘ্য, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মাধ্যমে  বুধবার(১৪ ফেব্রুয়ারি)  কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, কাপ্তাইয়ের রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা আদি নারায়ণ বৈদান্তিক গীতা মন্ডপ, কর্নফুলী সরকারি কলেজ, লগগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বিএসপিআই পুজা মন্ডপ সহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

এদিকে, সরস্বতী পূজা উপলক্ষে কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ শ্রী শ্রী বাণী অর্চনা পরিষদের   আয়োজনে সকালে  গীতাপাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং দুপুরে প্রসাদ বিতরণ করা  হয়। এসময় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গীতাপাঠ করেন সীতাঘাট মা সীতা মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ।

এছাড়া রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে চিতল পিঠা, ভাপা পিঠা, দুধ চিতল পিঠা, পুলি পিঠা সহ নানা প্রকার পিঠা পরিবেশন করা হয়। ওয়াগ্গা সরস্বতী পূজা মন্ডপ এবং কাপ্তাই বিএসপিআই  সনাতন বিদ্যার্থীদের আয়োজনে গীতাপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে শ্রমিক ইউনিয়নের ৬ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সাজেকে আগুনে পুড়ে ছাই হল জেসমিন চাকমার স্বপ্ন

কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণে পিডিবি

‎রাঙামাটি সংসদীয় আসনে এমপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

“মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ” বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির গৌরবময় অর্জন

লংগদু জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প

লংগদু ধরা পড়লো বিরল প্রজাতির সাকার ফিস

বান্দরবানে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, ৫ সন্ত্রাসী আটক-র‌্যাব মহাপরিচালক

বাঘাইছড়ি পৌরসভাকে গাড়ি উপহার দিলেন ইউএনডিপি

error: Content is protected !!
%d bloggers like this: