বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আঞ্চলিক দ্বন্দ্বে সাজেকে আটকে পড়েছে সাড়ে ৫শতাধিক পর্যটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৪, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে ১ দিনের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসন। সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ বুধবার (৪ ডিসেম্বর) পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। সাজেকে পর্যটক নিরাপত্তার স্বার্থে হঠাৎ করে এই আদেশ দেওয়ার কারনে সেখানে সাড়ে ৫শতাধিক পর্যটক আটকে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সাজেক ও তার আশ-পাশের এলাকায় উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ। গত তিন দিন যাবৎ সাজেক এবং আশপাশের এলাকায় আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল সন্তু লারমা জেএসএস গ্রুপ ও প্রসিত গ্রুপ ইউপিডিএফ ২ গ্রুপের মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এধরনের ঘটনা প্রায় সময় ঘটে থাকে সাজেক এলাকায়। এতে পর্যটন শিল্পের উপর বড় ধরনের আঘাত আসে। অপর দিকে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের বেকায়দায় পড়তে হয়। এটার একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

খাগড়াছড়ি জীপগাড়ির লাইনম্যান মো. ইয়াছিন আরাফত জানিয়েছেন,গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে ২৫-৩০টি গাড়ি সাজেক গিয়েছে তাতে প্রায় ৪ শতাধিক পর্যটক রয়েছে। গোলাগুলির ঘটনার কারনে গতকাল মঙ্গলবার সাজেকে অবস্থারত পর্যটক ফিরতে না পারায় আজ বুধবার বেলা ২টায় আইনশৃঙ্খলাবাহিনী নিরাপত্তা দিয়ে পর্যটকদের গন্তব্যে পৌছিয়ে দেবে বলে জানিয়েছে সাজেক থানার ওসি (তদন্ত) আবু সাঈদ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে

খাগড়াছড়ির পানিছড়িতে বজ্রপাতে দুই সন্তানের জননী নিহত 

চন্দনাইশ বরমায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার রুটিন ও পানি বিতরণ

আমরা আদিবাসী হিসেবে অধিকার চাই– উষাতন তালুকদার

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে গণ উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কাপ্তাইয়ে

কাপ্তাই উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

অবশেষে মাদক কারবারি সেই রুবেল ইয়াবাসহ গ্রেফতার

জুরাছড়িতে ২৫টি বিদ্যালয়ের ৯৪ শিক্ষককে জাতীয়করণ

হাজারো দায়ক দায়িকার উপস্থিতিতে চিংম্রং এ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: