বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

 

“প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি কাপ্তাইয়ে বৃহস্পতিবার হতে শুরু হয়েছে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ২০২৪।

কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এদিন সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ এবং সামাজিক ব্যক্তিত্ব লাকি তনচংগ্যা।

এসময় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উপ সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তাগণ এবং খামারীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে  মাননীয় প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং প্রদর্শনী প্রদর্শন করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী বলেন,  ১৮ এপ্রিল  থেকে ২২ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মূরগীর টিকা প্রদান, কৃমিনাশক ঔষধ বিতরণ, ফ্রি ভেটোরনারী মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম ও স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্টিত হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী

গলায় গামছা পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্নহত্যা

রাঙামাটি শহরের তবলছড়িতে অগ্নিকান্ড

পাকুয়াখালী গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক বীজ ধান ও সার বিতরণ 

কাপ্তাইয়ের সাবেক মেম্বার ও প্রবীন সমাজসেবক সৈয়দ সিরাজুল মুন্সীর ইন্তেকাল

চকরিয়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হলো বসতবাড়ি

রাবিপ্রবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের মহড়ার প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি মোখতার সম্পাদক রাজীব

error: Content is protected !!
%d bloggers like this: