বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন 

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
এপ্রিল ১৮, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ

 

‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ ‘ এ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

উদ্বোধনী অনুষ্ঠানে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এখন আমারা খাদ্য রপ্তানি করছি। খাগড়াছড়ি জেলায় ডিম এবং দুধ উৎপাদন ঘাটতি থাকলেও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কাজ করা হচ্ছে। উদ্যাক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন ধরনের সহযোগিতা করছে জেলা পরিষদ।খাগড়াছড়িতে এ সেক্টরকে আরো সমৃদ্ধ করতে ইতিমধ্যে ৫০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে সাবমিট করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা .জওহরলাল চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাছেরুল আলম, খামারি কৃষিবিদ দিবাকর চাকমা এবং সালাউদ্দিন সরকার।

প্রদর্শনী চলবে ১৮-২২ এপ্রিল পর্যন্ত, প্রদর্শনীতে জেলা সদরের কয়েকটি খামারসহ ১৮ টি স্টল বসানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / পাহাড়ে শিক্ষা প্রসারে সরকারের অবদান মনে রাখতে হবে

ঈদগাঁও উপজেলা ক্রিকেটার্স ফোরাম গঠিত: নেতৃত্বে জসিম, মুফিজ, মোবারক

রাজস্থলীতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ৩ জন নিহত

রাঙামাটি শহরে ছাত্রলীগ নেতা খুন

রামগড়ে দুই গৃহবধুকে ধর্ষণের অভিযোগ : জেলা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

বাঘাইছড়িতে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লংগদু মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে জিন তাড়ানোর নামে শারিরীক নির্যাতন ‎

কাপ্তাইয়ে জামায়াতের নির্বাচনী ওরিয়েন্টেশন 

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা সর্বস্বরের মানুষের

বান্দরবানে বন দিবসের আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: