বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা সেবা নিয়ে বন্যা কবলিতদের পাশে বাঘাইহাট জোন

প্রতিবেদক
দীলিপ কুমার দাশ, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ৪, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও বাঘাইহাট এলাকার ৫ শতাধিক দুঃস্থ ,অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন, ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোন।
৩ ও ৪ জুলাই বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল খাইরুল আমিন পিএসসি’র নির্দেশনায় জোনের মেডিকেল ক্যাম্পেইন টিম কতৃক এই সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এসব কার্যক্রমে নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ ফয়সাল আমির তারেক (পিএসসি)। এবং উপস্থিত রোগীদের চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন করেন জোনের আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ (এএমসি)। চলমান এই কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করেন জোনের বিভিন্ন স্তরের সেনা সদস্যগণ।
খাদ্য সহায়তাসহ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণকালে বাঘাইহাট জোন কমান্ডার বলেন, অত্র বাঘাইহাট জোনের পক্ষ হতে নিরাপত্তার পাশাপাশি জনস্বার্থে অসহায় মানুষদের সহায়তাদান সহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের এই ধারা অব্যাহত রাখা হবে।

এসময় সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দিন ও বাঘাইহাট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন পিচ্চি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত 

দীঘিনালায় মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনী

বর্ণিল আয়োজনে মহালছড়ি সম্প্রীতি কাপের ফাইনাল অনুষ্ঠিত

‘একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করছে’ 

সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তিতে সাজেক পৌঁছেছে পর্যটকরা

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সেলাই মেশিন বিতরণ

পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটি পুনর্গঠন

মুকুলে ভরে গেছে নানিয়ারচরের আম বাগানগুলো

রাঙামাটিতে ৭ তক্ষকসহ আটক ২

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ কাপ্তাইয়ে

error: Content is protected !!
%d bloggers like this: