বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১০, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, দুর্গাপূজা হলো সার্বজনীন  উৎসব। তিনি বলেন, দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিতকরে শুভ শক্তিতে রুপান্তরিত করবে।

বৃহস্পতিবার রাঙামাটি সদরের তবলছড়ি লঞ্চঘাট সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান পরিদর্শনে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও  বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উৎসবে সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, পূজা উৎসব উদযাপনে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। আমাদের চেতনাকে এমনভাবে জাগাতে হবে, পূজার সময় মন্দিরগুলোতে যেন আর পাহারা দিতে না হয়। আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস.এম. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিমল কান্তি দে ও সেক্রেটারি সুব্রত দে সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাফছা সাবা জুঁই মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

ঈদগাঁওয়ে মাদরাসা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চায় উৎসাহ দিতে ক্বেরাত প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহালছড়িতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দীঘিনালা ইউপিডিএফের আধা বেলা সড়ক অবরোধ চলছে

কাউখালীতে ইউএনও রাজীব হোসেন / সমাজে বৈষম্য দূর এবং অন্যায়ের প্রতিবাদ করতে নজরুলের আদর্শ ও চেতনা অত্যন্ত জরুরি

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে তারেক রহমানের পক্ষে অসহায়দের মাঝে খাদ্য ও পোশাক বিতরণ

জুরাছড়িতে প্লাবন: টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

লংগদুতে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: