বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
জানুয়ারি ২৩, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দিলদার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার আসলাম খান ও জামাল উদ্দীন, রূপসী কাপ্তাই এর নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নূর বেগম মিতা, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল বাশার, যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু,ক্রীয়া ব্যক্তিত্ব মোশারফ হোসেন অপু প্রমূখ।

উদ্বোধনী খেলায় ওয়াগ্গা ও চিৎমরম ইউনিয়ন এর মধ্য খেলা  অনুষ্ঠিত হয়। খেলায় নির্দিষ্ট সময়ে গোল শূন্য হওয়ায় পরে টাইব্রেকারে খেলার সমাপ্তি ঘটে। টাইব্রেকারে ওয়াগ্গা ১ গোলে জয়লাভ করে। রেফারির দায়িত্ব পালন করেন শাহজালাল এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন কল্যাণ তনচংগ্যা ও সিয়াম হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

খাগড়াছড়ির মাটিরাঙায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটর চালক নিহত

সাজেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ

কাপ্তাইয়ে গীতি আলেখ্য ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুমি এক বাঙালী’

‎রাঙামাটি যুব রেড ক্রিসেন্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে- অংসুই প্রু চৌধুরী

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়ক দুর্ঘটনা নিহত-২ আহত- ১৫

দুর্গা পুজার টানা ছুটিতে পর্যটক শূণ্য, নিস্তব্ধ নীরবতা রাঙামাটির পর্যটন স্পটগুলোতে

বিলাইছড়ির ফারুয়া ও বড়থলি ইউনিয়ন এখনো বিদ্যুৎ ও নেটওয়ার্কের বাইরে

error: Content is protected !!
%d bloggers like this: