বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

যুব সমাজের উচিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হওয়া-ইউএনও আতিকুর রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেছেন, ‘প্রশিক্ষণ হলো, এমন একটি বিষয় যা পড়াশোনা ও ব্যবহারিক অভিজ্ঞতার মধ্যবর্তী শূন্যস্থানকে পূরণ করে। সুতরাং আমাদের যুব সমাজের উচিত প্রশিক্ষনে লব্ধকৃত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হওয়া।’

তিনি আরো বলেন, ‘আমরা যে সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি তা বাস্তবায়নের জন্য এই তরুন যুব সমাজকে আবশ্যিকভাবে বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করতে হবে এবং সে অনুযায়ী নিজেকে পরিচালিত করে সাবলম্বী হতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার কাউখালীর বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দরিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)-৩পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান আরো বলেছেন পূর্বেও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এসব প্রশিক্ষণের মাধ্যমে অনেকেই সাবলম্বী হয়ে সফলতার মুখ দেখেছেন বলে জানা যায়। ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতা আরো বৃদ্ধি পায় সেই প্রত্যাশা নিয়েই এগিয়ে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

কাউখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল আবসারের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত প্রশিক্ষনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধূরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, বায়োগ্যাস প্রকৌশলী শরীফ হোসেন, ক্রেডিট এন্ড মার্কেটিং কর্মকর্তা সুমন চাকমা, ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন ও ছগির আহাম্মদ প্রমুখ। প্রশিক্ষনে ত্রিশজন যুব/যুবতী অংশ গ্রহন করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার

জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা 

ঈদগাঁওয়ে উপজেলা ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর

আঞ্চলিক দ্বন্দ্বে সাজেকে আটকে পড়েছে সাড়ে ৫শতাধিক পর্যটক

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

ঈদুল আযহা উপলক্ষে কাপ্তাই জোনের ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান 

মহালছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাপ্তাইয়ের রাইখালীতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

রাঙামাটি রিজিয়নের বিশেষ সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

error: Content is protected !!
%d bloggers like this: