রবিবার , ৯ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের দূর্গম বারুদগোলা মৌজায় শতবর্ষী জটাধারী বটগাছ দেওদুলং

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
মার্চ ৯, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের দূর্গম বারুদগোলা মৌন পাড়ায় আছে  শতবর্ষী জটাধারী একটি বটগাছ। স্থানীয়রা এই বটগাছটি “দেওদুলং” বলে ডাকে।

স্থানীয় ৮৫ বছর বয়সী ভীমসেন কারবারি বলেন, এই বটগাছটির শাখা প্রশাখা সুবিন্যস্ত হয়ে একসময় ধারণ করেছিল দোলনার রূপ, যাতে দেবতারা দোল খেতেন মর্মে লোকগাথা আছে। সে থেকে তার নাম “দেওদুলং”। তিনি আরোও বলেন, এটার বয়স ১শত বছরেও অধিক হবে। আমি ছোট বেলা হতে এটা দেখে আসছি।

দূর্গম বারুদগোলা মৌজায় অবস্থিত শতবর্ষী বটগাছ “দেওদুলং”

 

১৩০ নং বারুদগোলা মৌজার হেডম্যান কালচান তনচংগ্যা এবং এলাকার প্রবীন ব্যক্তি দয়াল চাকমা বলেন, এই গাছটি রুপণ করেছিলেন প্রয়াত চন্দ্র হংস তনচংগ্যা।  উনি গেংগুলি গান করতো তাই তাকে ডমরু গেংগুলি বলেও ডাকতো। তাঁর নাম অনুযায়ী ঐ পাড়াটার নাম একসময়  ডমরু গেংগুলি পাড়া ছিল, এখন তার নাম বারুদগোলা মৌন পাড়া। উনি আমাদের মাঝে নেই। এই বারুদগোলা মৌন পাড়ায় শতবর্ষী বটগাছটি অবস্থিত।  পাড়াবাসী যখন জুম চাষ করে ক্লান্ত হন, তখন এই গাছের নীচে বসে মনটা’ কে প্রফুল্লিত করেন।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ বলেন, বট গাছের সবচেয়ে বড় উপকারিতা হলো এটি পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং মাটিতে পানি ধরে রাখে। এ গাছের কষ থেকে রাবার উৎপাদন এবং বাকলের আঁশ দিয়ে দড়ি ও অন্যান্য জিনিসপত্র তৈরি করা যায়। বট গাছের পাতা, বাকল ও আঠাসহ  বিভিন্ন অংশের নানারকম গুরুত্বপূর্ণ ঔষধি গুণাগুণ রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ি জনপদে কৃষকের কর্মব্যস্ততা

জগন্নাথের শিক্ষার্থী খাদিজার মুক্তি চেয়ে রাবিপ্রবিতে ৩ শিক্ষার্থীর মানববন্ধন 

৩ মাস বন্ধ থাকার পর চালু হলো বাঁশ পরিবহন

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

সরকারী প্রকল্পের ভূমির ক্ষতিপুরণ পেতে উচ্চ আদালতে যেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের

কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর অবমুক্ত 

সুন্দর নতুনের প্রত্যাশায় সাঙ্গু নদীতে ভাসলো বিজুর ফুল

মানুষ মানুষের জন্য- শামসুল আলম মানবিক ফাউন্ডেশন

জুরাছড়িতে পুলিশের ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

শিক্ষার্থীকে যৌন হয়রানির অ়ভিযোগে কাপ্তাই বিএসপিআই’র শিক্ষক এজাবুরকে ভোলায় বদলি

error: Content is protected !!
%d bloggers like this: