শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মার্চ ২১, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে পাহাড়ি এলাকায় বসতবাড়িতে ফলবাগান স্থাপনা নিয়ে কৃষক প্রশিক্ষণ দিবস অনুষ্ঠিত হয়েছে। বছর ব্যাপী ফলের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ও প্রশিক্ষনের উপর কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের ব্যবস্থাপনায় উপজেলার ভূঁইয়াছড়া এলাকায় কৃষক প্রশিক্ষণ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টার, উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ।

কৃষক দিবসের আলোচনা অনুষ্ঠানে পলিন বিহারি চাকমা এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলার হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানের এক শতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে হাতে কলমের চারা উৎপাদন শেখানো, বসতবাড়ির আঙ্গিনায় আম, লিচু, পেঁপে, বড় সহ ইত্যাদি এবং ফসলের সারা বছর পরিচর্যা সার ব্যবস্থা রোগবালায় নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করেন।

লংগদু হর্টিকালচার সেন্টার, উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ বলেন, পাহাড়ের গ্রামীন অর্থনীতি কে উন্নয়নের লক্ষ্যে ও কৃষকদের স্বাবলম্বিতার পাশাপাশি ড্রাগন, বড়ই, জলপাই, মালটা চাষ বৃদ্ধির জন্যে কৃষি বিভাগ সারা দেশের ন্যায় লংগদু উপজেলায় ব্যপক প্রকল্প হাতে নিয়েছেন। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। পাহাড়ি এলাকা গুলোতে পর্যাপ্ত জায়গা রয়েছে যদি সঠিক পরিকল্পনার মাঝে জমিগুলো কাজে লাগায়। তাহলে চাষাবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাত আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন। কৃষক দিবসের আলোচনা শেষে কৃষক কৃষাণীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয় ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ইপসা’র বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 

কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অভিনেতা রনজিত মল্লিকের দিন কাটছে যেভাবে

রাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী কাপ্তাই জোন

রামগড়ের পাতাছড়া গণহত্যার ৩৮ বছর আজ, মেলেনি স্বীকৃতি

রাঙামাটির কাউখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফাহিমের ধর্ষণকান্ড

বিএফডিসির দুর্বল ব্যবস্থাপনায় ধংসের পথে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ

রাঙামাটিতে ভাষা শহীদদের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

রাঙামাটি শহরে অবৈধ যানবাহনে পুলিশের অভিযান

মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে নিবে না-অধ্যাপক আহছান উল্লাহ

error: Content is protected !!
%d bloggers like this: