শুক্রবার , ২৭ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কর্ণফুলী নদী থেকে উদ্ধার সাম্বার হরিণটি মারা গেল

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৭, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে উদ্ধারকৃত সাম্বার হরিণটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (২৭ জুন) বিকাল ৫টায় কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে দুপুর ২টার দিকে কাপ্তাইয়ের পিডিবি এলাকার স্পীলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে হরিণটি আহত অবস্থায় উদ্ধার করেছিল বনবিভাগ। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করেই মারা গেছে হরিণটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী রেঞ্জের সহকারি বন সংরক্ষক ও শিক্ষানবীশ রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু কাউসার জানান, ধারণা করা হচ্ছে বন্য কুকুরের হাত থেকে বাঁচার জন্য হরিণটি পাহাড়ের চুড়া থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়। ওইসময় হরিণটি পায়ে আঘাতপ্রাপ্ত হয়। পরে উদ্ধার করে হরিণটি কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে এনে একজন পশু চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে পরবর্তীতে স্ট্রোক করে হরিণটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ধরণের সাম্বার হরিণগুলো বিরল প্রজাতির হয়ে থাকে। যার ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট হতে পারে। তবে বন্য হরিণটির পোস্ট মর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার দায়ে বন বিভাগের থানায় মামলা  

বাঘাইছড়িতে পৌর পরিষদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন 

নন্দপাল মহাস্থবিরের বর্ষাবাস সুবর্ণ জয়ন্তীতে নানা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবান শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপির

বাঘাইছড়িতে মধ্যরাতে সন্দেহভাজন দুই যুবক আটক

ঈদে আশানুরূপ পর্যটক নেই রাঙামাটিতে

মার্চ ফর আইডেন্টিটি ও ৮দফার দাবিতে খাগড়াছড়ি শহরে হাজারো পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ

বাঘাইছড়ি মুসলিম ব্লক সঃপ্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: