মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ

‎রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন রাঙামাটি ইয়ুথ মিশন এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎এসময়ে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাঙামাটি কলেজ ছাত্রনেতা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের  মূখপাত্র ওয়াহিদুজ্জামান রোমান, মোস্তাফা রাজু, রাঙামাটি ইয়ুথ মিশন এর সভাপতি সিয়াম মাহমুদ সাধারণ সম্পাদক মোঃ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, দপ্তর সম্পাদক  সাব্বির হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে আধুনিক আইসিইউ প্রতিস্থাপন এবং উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ এখন সময়ের দাবি। পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তারা স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

‎উল্লেখ্য, কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে এবং স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করে রাঙামাটিতে উন্নত চিকিৎসা সুবিধাসেবাসহ আইসিসিইউ বেড স্থাপনের দাবি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর সুদূর প্রসারী চিন্তাধারার ফসল হিসেবেই অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছি-নিখিল কুমার চাকমা

অর্পণাচরণ বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

জুরাছড়িতে ভিজিএফ চাল বিতরণ

রাঙামাটিতে হ্যানিম্যানের জন্ম দিন ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আন্ত ফুটবল প্রতিযোগিতা শুরু

জুরাছড়িতে ঘরবসেই সঞ্চয় পেল ভিজিডি সুবিধা ভোগীরা

নিজস্বতা সংকটে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে রাঙামাটি জেলা পরিষদ

আগামীকাল সংবর্ধিত হচ্ছে সাফজয়ী পাহাড়ের ৫নারী ফুটবলার

রাবিপ্রবি’র অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়ালো রাঙামাটি জেলা পুলিশ ও বিকাশ লিমিটেড

বাঘাইছড়িতে জমি বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, আহত-১০

error: Content is protected !!
%d bloggers like this: