শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে শীতকালীন উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৬, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার মানিকছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শীতকালীন উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট–২০২৫-২৬”-এর শুভ উদ্বোধন। শনিবার (০৬ ডিসেম্বর) বিকাল ৩টায় বিসিক মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসবাবপত্র সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল শুকুর, লিজেন্ড স্পোটিং ক্লাব সংগঠক ও প্রতিষ্ঠাতা জুয়েল বড়ুয়া,
সাপছড়ি ইউনিয়ন এর বিশিষ্ট সমাজসেবক গঙ্গাচরণ চাকমা, মানিকছড়ির বিশিষ্ট সমাজসেবক বসির আহম্মদ, তাবাস্সুম এন্ড তাজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ তুহিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকছড়ি কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ লোকমান হাকিম, সঞ্চালনায় ছিলেন রোজ একাদশের উপদেষ্টা আব্দুল হান্নান।উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অত্র এলাকার কৃতি সন্তান জাহিদুল ইসলাম তালুকদার-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি মোঃ হাবীব আজম বলেন “মানিকছড়ি অঞ্চলে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের ক্রিকেট টুর্ণামেন্ট তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পরিষদ সবসময় ক্রীড়া বিকাশে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি মোঃ আব্দুল শুকুর বলেন “খেলাধুলা মানবিক গুণাবলী বিকাশের অন্যতম মাধ্যম। বিশেষ করে ক্রিকেট আজ দেশের গ্রাম-গঞ্জে তরুণদের একত্রিত করছে। এমন আয়োজন অব্যাহত থাকলে মানিকছড়িতে নতুন প্রতিভা উঠে আসবে।”

বিশেষ অতিথি জুয়েল বড়ুয়া বলেন “আমি দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। মানিকছড়ির মতো জায়গায় এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরুণদের এগিয়ে নিতে লিজেন্ড স্পোটিং ক্লাব সবসময় পাশে থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্ণামেন্টের খেলা শুরু হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটির সাপছড়িতে পাহাড়িকা বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন

লংগদুতে তথ্য আপার বৈঠকে বাল্য বিবাহকে ‘না’ বলার শপথ

রাঙামাটি সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

কাপ্তাইয়ে চাঞ্চল্যকর খলীল হত্যা মামলার পলাতক আসামি শাকিল গ্রেফতার 

কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

পাহাড়ে কন্যা শিশুদের নিরাপত্তা ও নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে: নীতি চাকমা

ঈদগাঁওয়ের ইসলামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

নানিয়ারচরে তৃনমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি অনুষ্ঠান

কাপ্তাইয়ে সাপ্তাহিক হাটে বিএনপির লিফলেট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের সকল জাতিকে জনসংখ্যা অনুপাতে কোটা দেওয়ার দাবি পিসিসিপি’র

error: Content is protected !!
%d bloggers like this: