সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট পাম্প হাউসে চুরির চেষ্টা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৮, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর পাম্প হাউসে চুরি চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএসপিআই এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।

তিনি জানান, সোমবার(৮ ডিসেম্বর) দিবাগত রাত ২ টা ৪৫ মিনিট এ বিএসপিআই এর অদূরে ৪নং কাপ্তাই ইউনিয়ন  মুরগির টিলা নামক এলাকায় বিএসপিআই পাম্প হাউসে চোরের দল এসে পাম্প হাউসের বৈদ্যুতিক তার কেটে
নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় নুনতী নামক এক মহিলা চিৎকার করলে চোরের দল নৌকা করে পালিয়ে যাই। আমরা এই বিষয়ে মৌখিকভাবে কাপ্তাই উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ এর কাপ্তাই সার্কেল এবং কাপ্তাই থানাকে অবহিত করেছি।

স্থানীয় নুনতী নামক এক মহিলা জানান, নদী পথে গভীর রাতে দু’ইজন চোর নৌকা যোগে এসে পাম্প হাউসের বৈদ্যুতিক তার কেটে ফেলে। আমরা শব্দ শুনে চোরদের তাড়া করি। মুহুর্তে  ২ জন চোর তাড়া খেয়ে নদী পথে পালিয়ে যায়। আমরা চোরদের চিহ্নিত করতে পেরেছি। এসময় চোর তাড়াতে গিয়ে আমরা দুইজন আহত হয়েছি।

বিএসপিআই সুত্রে জানা যায়, তাদের পলিটেকনিক ইনস্টিটিউট এর পাম্প হাউসটি মুরগীর টিলা নামক কাপ্তাই হ্রদে সংযুক্ত হওয়ায় বারবার পাম্প হাউসে চুরির ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৩ জুন উক্ত পাম্প হাউসে প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।  থানায় মামলা করেও কোন চোর সনাক্ত বা আটক করা হয়নি ।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বিএসপিআই কর্তৃপক্ষ আমাকে মৌখিকভাবে বলার পর আমরা চোরকে ধরার জন্য পুলিশ সদস্য নিয়োগ করেছি। আশা করি আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ক্লাস পার্টিতে মাতলো কাপ্তাই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

চন্দ্রঘোনা থানার অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

কাপ্তাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্মেলন

বন্যার্তদের মাঝে বিনামূল্যে খাদ্য, চিকিৎসা ও ঔষুধ বিতরণ ৫৪ বিজিবি ব্যাটলিয়ন’র

বছর পেরিয়ে আবারও এসেছে সাংগ্রাই; বান্দরবানে উৎসবের আমেজ

সরকার অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম দেখতে চায়- নিখিল কুমার

রামগড়ে আইনজীবী ফোরামের আত্মপ্রকাশ

কাপ্তাই লেকের পানি বিপৎসীমার কাছাকাছি: ছাড়া হতে পারে স্পীলওয়ে 

রাঙামাটি সরকারি কলেজে চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- ঈদগাঁওয়ে ওসি মছিউর

error: Content is protected !!
%d bloggers like this: