মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎মহান বিজয় দিবসে রাঙামাটি বিএনসিসির বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিজয় র‍্যালি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ‘মহান বিজয় দিবস ২০২৫’ উদযাপন করেছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে কুচকাওয়াজ, ব্যান্ড পরিবেশন ও বিজয় র‍্যালির আয়োজন করা হয়।

‎দেশের ৫৪তম মহান বিজয় দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে বিএনসিসির মহাপরিচালক রিজিওনাল ডিরেক্টর আবু সাঈদ আল সাবের, বিজিইমএসএম, পিপিএমজিএম, এনডিসি, পিএসসি এর দিকনির্দেশনায় সারাদেশের ৪৬টি জেলা ও বিভিন্ন উপজেলায় বিএনসিসির ব্যান্ড দল ও ক্যাডেটদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

‎এরই অংশ হিসেবে কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে রাঙামাটিতে আয়োজিত বিজয় র‍্যালিতে সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার, সামরিক কর্মকর্তাবৃন্দ, বিএনসিসিপি, পিইউ ও টিইউ এর প্রতিনিধিসহ কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন পাঁচটি জেলার এক হাজারের বেশি ক্যাডেট অংশগ্রহণ করেন।

‎এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি জেলা স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বিজয় দিবসের কুচকাওয়াজ মহড়ায় বিএনসিসির একটি কন্টিনজেন্ট অংশ নেয়। সকালে অনুষ্ঠিত বিজয় র‍্যালিতে ৩৫ জন ক্যাডেট ব্যান্ড দলের সঙ্গে রাঙামাটি সরকারি কলেজ থেকে যাত্রা শুরু করে টিটিসি মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে র‍্যালি সমাপ্ত করেন।

‎মহান বিজয় দিবসের চেতনায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা, দেশপ্রেম ও ঐক্যের বার্তা নতুন প্রজন্মের মাঝে আরও দৃঢ়ভাবে তুলে ধরা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী পেপার মিলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সন্ত্রাস দমনে বিলাইছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় / কোচিংয়ের নামে টাকা আদায়

কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্হাপন 

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

বাঘাইছড়িতে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্ত আটক 

জোয়ার ও প্রবল বর্ষনে ভাঙছে কক্সবাজারের কুতুবদিয়া

আইডিএফের দুঃস্থ প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কাপ্তাই হ্রদে পানিবন্দি মানুষের পাশে জেলা জামায়াত

error: Content is protected !!
%d bloggers like this: