বুধবার , ১৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
মার্চ ১৮, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ পাহাড়ি ও বাঙালিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ মার্চ) ২ দিন আয়োজিত এ কর্মসূচির আওতায় মোট ১৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। মহালছড়ি জনের অধীনস্থ ক্যাম্পসমূহের তত্ত্বাবধানে অসহায়-দুস্থ পাহাড়ি ও বাঙ্গালীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আল-জাবির আসিফ, পিএসসি এর তত্ত্বাবধানে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পার্বত্য চট্টগ্রামের মহালছড়ি উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন কর্তৃক এই ধরনের মানব কল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: