বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে ওএমএস টিসিবি খাদ্য বান্ধব কর্মসূচিতে স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু

প্রতিবেদক
নন্দন দেবনাথ, রাঙামাটি
সেপ্টেম্বর ১, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ

নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা ও বাজার দর স্থিতিশীল রাখতে সারাদেশের ন্যায় রাঙামাটিতে ৩০ টাকা করে ওএমএস, টিসিবি এবং ১৫ টাকা দরে ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাঙামাটি স্টেডিয়ামে ওএমএস ও টিসিবি এবং সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে কেজি প্রতি ১৫ টাকা দরে খাদ্য বান্ধব কর্মসূচী কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোসাইনি। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম,জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সাপছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীন চাকমা প্রমূখ।

এ কার্যক্রমের উদ্বোধনকালে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোসাইনি বলেন, বাজারদর স্থিতিশীল রাখতে সারাদেশে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচী আওতায় সরকার ডিলারদের মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে।
এটি একটি জনবান্ধব কর্মসূচী এবং এ কর্মসূচীর মাধ্যমে সাধারন মানুষ উপকৃত হবে বলে জানান তিনি।
পরে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ উর্ধতন কর্মকর্তারা শহরের বিভিন্ন ডিলারদের দোকানে ওএমএস,টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন।
শহরের প্রতিটি ডিলারের দোকানে সাধারণ মানুষ ও টিসিবির কার্ডধারীদের চাল সংগ্রহ করতে দেখা গেছে।

প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে ৫ দিন ২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কাপ্তাই জোনের মতবিনিময়

ঈদগাঁও পার্লারে পুরুষ মেকআপ আর্টিস্ট! বিতর্কের ঝড়

চন্দ্রঘোনা ফেরিঘাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কাপ্তাই উপজেলার নতুন কমিটি গঠন

আইন প্রয়োগে কখনো সামাজিক সমস্যার সমাধান সম্ভব না; পরিবেশ দিবসে জেলা প্রশাসক

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক সাদেক, যুগ্ন সম্পাদক জাকির নির্বাচিত 

দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণে কাপ্তাইয়ে আলোচনা সভা ও কেক কাটা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল

রামগড় উপজেলা নির্বাচন: প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: