শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্বাধীনতা দিবসে দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ২৭, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার ৪নম্বর দীঘিনালা ইউনিয়নের দুর্গম ইন্দ্রমনি কার্বারী পাড়া এলাকায় অবস্থিত পাবলাখালী মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিনের দিকনির্দেশনায় পরিচালিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন।

মেডিকেল ক্যাম্পে স্থানীয় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্গম এলাকার সাধারণ মানুষ এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সেবা গ্রহণকারী সুখশান্তি চাকমা, আনন্দ রানী চাকমা ও করুনা দেবী চাকমা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে দুর্গম এলাকার মানুষ চিকিৎসা সেবায় আরও উপকৃত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্স শুরু

বিলাইছড়িতে তথ্য অফিসের শিশু অধিকার সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত 

কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার- সুপ্রদীপ চাকমা

দেশ বিরোধী নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা আয়োজন

কাপ্তাইয়ে ক্রিকেট ট্যালেন্ট হান্ট দ্বিতীয় পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটিতে শেখ মুজিবের মূর্তি অপসারণে ৪৮ ঘন্টার আলটিমেটাম

রামগড়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কাউখালীতে ইউপিডিএফের বাঁধায় সেনাবাহিনীর শীতবস্ত্র-শিক্ষা উপকরণ বিতরণ ব্যাহত

error: Content is protected !!
%d bloggers like this: