রাঙামাটিতে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটির উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে রাঙামাটির রির্জাব বাজার একটি রেস্তুরাতে আয়োজিত এ অনুষ্ঠানে কমিটির লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির নেতৃবৃন্দ।
নবগঠিত নাগরিক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম খানের সঞ্চলনায়, আহবায়ক প্রিয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা কেন্দ্রিয় কমিটির কাছে তুলে ধরা এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়াই কমিটির অন্যতম লক্ষ্য। একই সাথে দ্রুত সময়ে নাগরিক কমিটির উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করার হবে বলে জানান। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষনা দেন।
মিট দ্য প্রেসে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিটির নেতৃবৃন্দ। এ সময় কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দল মত নির্বিশেষে সব শ্রেণি পেশার নাগরিকদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত নাগরিক কমিটির আহ্বায়ক প্রিয় চাকমা, সদস্য সচিব শহিদুল ইসলাম খান সহ কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।


















