রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এমপি দীপেন দেওয়ানের মতবিনিময়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, সরকারি দপ্তরগুলোকে জনগণের কল্যাণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবার মান বাড়াতে দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কাপ্তাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে  ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

সভায় সংসদ সদস্য দীপেন দেওয়ান কাপ্তাই উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানরা তাঁদের নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান আরোও বলেন, কাপ্তাইয়ের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে সরকারি দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্যের আইনশৃঙ্খলাবিষয়ক প্রতিনিধি দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের কাপ্তাইয়ের ত্রাণ ও সমাজসেবাবিষয়ক প্রতিনিধি মংসুইপ্রু মারমা।

এ ছাড়া সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীকে যৌন হয়রানির অ়ভিযোগে কাপ্তাই বিএসপিআই’র শিক্ষক এজাবুরকে ভোলায় বদলি

খাগড়াছড়িতে জেএসএসের গণ সমাবেশ / সরকার পাহাড়িদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাজার মনিটরিং

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিলাইছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

মাটিরাঙায় সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সমর্থক খুন, আহত এক

কাপ্তাইয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

প্রস্তুত: ২৪ টি ভোট কেন্দ্র,  শেষ মুহূর্তে প্রচারনায় মুখর কাপ্তাইয়ের বিভিন্ন জনপদ 

কোতয়ালী থানার অভিযানে মাদক কার্বারীসহ গ্রেপ্তার ৭

রাজস্থলীতে ছাত্রদলের মানববন্ধনে হাসিনার আমলে গুম-খুনের বিচার দাবি

error: Content is protected !!
%d bloggers like this: