রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাস্পিয়ন সিজি থান্ডার্স 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে মরহুম শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সিজি থান্ডার্স, কাপ্তাই চ্যাম্পিয়ন এবং ওয়াগ্গা স্পোর্টিং ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাপ্তাইয়ের কর্ণফুলী স্টেডিয়াম মাঠে কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাব (১৯৯৬)-এর আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠে বিপুলসংখ্যক দর্শক, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সমাগম ঘটে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি বলেন, “কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করার যে উদ্যোগ নিয়ে আসছে, তা প্রশংসনীয়। এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।”

কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি নিজস্ব ক্লাব ঘরের দাবি প্রসঙ্গে দীপেন দেওয়ান বলেন, “ক্লাবের নিজস্ব জায়গা থাকলে একটি ক্লাব ঘর নির্মাণের বিষয়ে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা থাকবে। তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি করতে এ ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।

এ সময় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের কাপ্তাই উপজেলা ত্রাণ ও সমাজসেবা প্রতিনিধি মংসুই প্রু মারমা , রাজস্থলী উপজেলা প্রতিনিধি জিকু কুমার দে-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ আলী।

ফাইনালে ওয়াগ্গা স্পোর্টিং ক্লাব ও সিজি থান্ডার্স, কাপ্তাই মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত সিজি থান্ডার্স, কাপ্তাই বিজয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। রানার্সআপ হয় ওয়াগ্গা স্পোর্টিং ক্লাব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী দলের হাতে ২০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ১২ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি তুলে দেন।

টুর্নামেন্টে ব্যক্তিগত ও বিশেষ পুরস্কারের মধ্যে সেরা গোলরক্ষক নির্বাচিত হন নোমান। ম্যান অব দ্য ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন রনি। সেরা শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে পুরস্কার পায় সিকদার একাদশ। সেরা দর্শকের পুরস্কার পান হাসান বৈদ্য ও মো. জামাল উদ্দিন।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. সাইদ। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জমির ও আসিফ।।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে বই বিতরণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নতুন সদস্য নিচ্ছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন

রাজস্থলীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

বাঘাইছড়ির ঝাড়ুফুল চলে যাচ্ছে সারা দেশে

রাঙামাটিতে প্রথম আলোর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মানিকছড়ির থলিপাড়ায় সাংগ্রাই উপলক্ষে জলকেলি উৎসব ও শিক্ষা সামগ্রী বিতরণ

জুরাছড়ি বনযোগী ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাকে হত্যার চেষ্টা

কাপ্তাই শীলছড়িতে ১০০ মহিলাকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত 

সচেতনতা বৃদ্ধি করা গেলে কুষ্ঠ রোগ নির্মূল করা সম্ভব

error: Content is protected !!
%d bloggers like this: