শনিবার , ১০ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অসচ্ছল মিনা চাকমার উচ্চ শিক্ষার দায়িত্ব নেওয়ার পর এবার তার পরিবারকে দেওয়া হলো ২টি ছাগল

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ১০, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কায় বাড়ি ছেড়ে যাওয়া স্কুলছাত্রী মিনা চাকমার পরিবারের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ২টি ছাগল উপহার দিয়েছে মহালছড়ি জোন।

শনিবার (১০ অক্টোবর) সকালে মহালছড়ি জোনের পক্ষ থেকে মিনা চাকমার পরিবারের হাতে ছাগল দুটি তুলে দেওয়া হয়। এর আগে মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছিল জোন কর্তৃপক্ষ।

মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি মুখ এলাকার বাসিন্দা মিনা চাকমা চাকমা (ঝিনা)। সে মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পেরে মা বাবার সাথে অভিমান করে গত ২১ সেপ্টেম্বর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়। পরে বিষয়টি জানার পর মহালছড়ি জোন তার পরিবারের খোঁজখবর নেয় এবং মিনার শিক্ষা জীবন অব্যাহত রাখতে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করে।

গত ৪ অক্টোবর মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ এর নির্দেশনায় জোনের একটি প্রতিনিধি দল মিনার বাড়িতে গিয়ে পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করে। একই সঙ্গে মিনার পড়াশোনার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেওয়ার পাশাপাশি পরিবারকে স্বাবলম্বী করতে দুটি ছাগল দেওয়ার কথা জানানো হয়। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার পরিবারটির হাতে ছাগল দুটি তুলে দেওয়া হয়েছে।

পরিবারটির আশা, ছাগল পালনের মাধ্যমে ভবিষ্যতে আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে এবং ধীরে ধীরে আর্থিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। পাশাপাশি মিনার পড়াশোনা অব্যাহত রাখার পথও সুগম হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাছের চারা সরবরাহের জন্য এনজিও ‘টংগ্যা’র দরপত্র বিজ্ঞপ্তি

বান্দরবানে নীলাচল গভীর খাদে মিললো পর্যটকের মরদেহ

রাঙামাটিতে ক্লাব আরজিটির উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাঙামাটিতে ১৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

আসন্ন রমজান উপলক্ষে বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সচেতন সভা

রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

রাঙামাটি সদর উপজেলা তাঁতীদলের নতুন কমিটি: নেতৃত্বে সাইফুল-রিকন

মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে প্রদর্শিত হবে মোধই

মানিকছড়িতে ডেঙ্গু প্রতিরোধক মশারী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: