মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবকদের ভূমিকা নিতে হবে-মংসুইপ্রু চৌধুরী

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ১, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ

 

‘প্রশিক্ষিত যুবক উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পুলিশ সুপারের কার্যালয় হয়ে খাগড়াপুর যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা ও যুবকদের মাঝে যুব ঋণ, সেলাই মেশিন ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার পাহাড়-সমতলে সমানভাবে মানুষের সেবায় নিবেদিত। শিক্ষা-চিকিৎসা-জনস্বাস্থ্য-অবকাঠামো সবদিক দিয়েই পার্বত্য তিন জেলা আজ উন্নয়নের গতিধারায় যুক্ত হয়েছে। কিন্তু উন্নয়ন বিরোধীরা আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। তাই এখন থেকেই সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং অব্যাহত রাখতে যুব সমাজকে ভূমিকা নিতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক হাফিজা আইরিন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাবিতে ভর্তিচ্ছুকদের জন্য ধারাবাহিকভাবে পিসিসিপির ‘হেল্প ডেস্ক’

কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

কাপ্তাই নতুনবাজার বণিক সমিতির নির্বাচনে ১২ পদে ২৪ প্রার্থীর লড়াই 

চন্দ্রঘোনায় নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন সালাউদ্দিন কাদের স্মৃতি সংঘ

প্রধানমন্ত্রীই পাহাড়ের প্রত্যন্ত জনপদে আলো জ্বালানোর পথিকৃৎ -এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

যুব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

৩ মাস বন্ধ থাকার পর চালু হলো বাঁশ পরিবহন

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’কে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

রাঙামাটিতে হিফজুল কুরআন প্রতিযোগীতা শুরু

বাঙ্গালহালিয়ার ধুলিয়া-মুসলিম পাড়া রাস্তার বেহাল অবস্থা: দুর্ভোগে শত মানুষ

error: Content is protected !!
%d bloggers like this: