মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আ’লীগ নেতাকে মারধরের ঘটনায় বিক্ষোভে উত্তাল কাপ্তাই, সেনা ক্যাম্প স্থাপনের দাবি 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ চিৎমরম ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগ’র সদস্য মোঃ হাবিবুর রহমানকে সশস্ত্র সন্ত্রাসী কতৃক মারধর করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ।

৮ নভেম্বর সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্তরে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে প্রতিবাদ সভা শেষে চিৎমরমে স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করা হয়।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি থোয়াইচিং মং মারমা, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, প্রকৌশলী আব্দুল লতিফ, কাজী মাকসুদুর রহমান বাবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন, সাধারন সম্পাদক তানভীর আহমেদ সিদ্দকী, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এম নুর উদ্দীন সুমন, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম সুমন, সাধারন সম্পাদক নিজাম উদ্দীন ফরহাদ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় প্রতিবাদ সমাবেশে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, চিৎমরমে জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছে এবং ইতিমধ্যে তারা অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে এবং অনেকজনকে হত্যার উদ্দেশ্যে মারধর করছে। এঘটনায় এলাকাজুড়ে অনেক আতংক বিরাজ করছে। তাই দ্রুত সময়ে চিৎমরম ইউনিয়নে স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের জন্য জোর দাবী জানান তিনি।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধা ৬টায় কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর রেস্ট হাউজ এর পাশ হতে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে সশস্ত্র সন্ত্রাসীরা ধরে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাকে প্রচন্ড মারধর করার পর আমতলী নামক স্থানে রাস্তার পাশে রেখে যায়। খবর পেয়ে দলের নেতাকর্মীরা আহত মোঃ হাবিবুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীর ইউএনও-ওসির বিদায় বরণ অনুষ্ঠিত 

জুরাছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১২৫৮ পরিবারকে সোলার বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫০ পরিবারকে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

রাঙামাটির কাউখালী প্রেস ক্লাব থেকে ওমর ফারুক বহিষ্কার

নানিয়ারচরের দূর্গম মংখোলাতে প্রবারণা পূর্ণিমা

রাঙামাটির মানিকছড়ি চেক পোষ্টে ৬লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাওনের নেতৃত্বে শোভাযাত্রা

জাতীয় পর্যায়ে ক্রিকেটে রানার্সআপ হল রাঙামাটির মেয়েরা

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে রেলওয়ের জমি দখল, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: