সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বাঘাইছড়িতে মানবন্ধন

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
নভেম্বর ১৪, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ

 

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল ও ৬ সাংবাদিকর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাঙামাটির বাঘাইছড়ির বিভিন শ্রেণী পেশার মানুষ।

১৪ নভেম্বর সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চত্বরে বাঘাইছড়ি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানান তারা।

মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, সাংবাদিক আনোয়ার হাসান, ইসলামী যুব সেনার সভাপতি মো. আব্দুল বারি প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট স্বাধীন সাংবাদিকতার পথে কাঁটা হিসেবে দাঁড়িয়ে গেছে। এই আইনের ফাঁকফাঁকোর দিয়ে সমাজের প্রভাবশালীরা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। তারা অবিলম্বে এই আইন বাতিল ও রাঙামাটিতে ফজল এলাহীসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, রাঙামাটি জেলা প্রশাসনের ডিসি বাংলা পার্ক চত্বরে অবস্থিত ‘পাইরটস রেস্টুরেন্ট’ নিয়ে প্রতিবেদন করায় নাজনীন আনোয়ারের দায়ের করা একটি মামলায় গত ৭ জুন দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজল এলাহীকে গ্রেপ্তার করে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ। পরদিন জামিনে মুক্তি পান তিনি। এই গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব থাকায় আরো পাঁচ সাংবাদিক দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়োজিদ আহমেদ, ইন্ডিপেন্ডেট টিভির সিনিয়র রিপোর্টার অনির্বাণ শাহরিয়ার, এখন টিভির খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম, জাগো নিউজের রাঙামাটি প্রতিনিধি সাইফুল হাসান এবং দৈনিক বণিকবার্তা, সারাবাংলার রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনিসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট, চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে ১৪ সেপ্টেম্বর পৃথক আরেকটি মামলা করেন নাজনীন আনোয়ার। এই মামলাতে ও প্রধান আসামি করা হয় ফজল এলাহীকে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাউছুল আজম মাইজভান্ডারীর ১১৭তম ওরশ শরীফ: / কনকনে শীত উপেক্ষা করে মাইজভান্ডারে আশেক-ভক্তের ঢল নেমেছে

কবিতার পংক্তিমালা আর নৃত্যে কাপ্তাইয়ে স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের অনন্য আয়োজন

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

ঈদগাঁওয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / সরকার দরিদ্র মানুষ ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী

প্রথমবারের মতো মহাপরিচালক পক্ষ হতে কমান্ডার ও ভিডিপিদের ঈদ উপহার 

কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগানে বন্যহাতির তান্ডব

ভারসাম্যহীনের প্রাণ কেড়ে নেয়া সেই ঘাতক লড়ি চালক আটক

বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

যুবলীগ নেতা অসীম তঞ্চঙ্গ্যা হচ্ছেন স্বাস্থ্য সহকারী!

error: Content is protected !!
%d bloggers like this: