মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

হালদা নদীর পানি দূষণমুক্ত ও পরিবেশ রক্ষায় সমন্বয় সভা

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ২৯, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ

 

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা তীরে তামাক চাষ বৃদ্ধি, অবাধে গাছ-পালা নিধন বন্ধে স্থানীয় প্রশাসনকে নিয়ে সমন্বয় সভা করেছে আইডিএফ।

“হালদা নদীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উৎসের পোনার বাজার সম্প্রসারণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আইডিএফের অর্থায়নে কাজ করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।

২৯ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইডিএফের চট্টগ্রাম জোনাল কর্মকর্তা মো. শাহ আলমের শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন আইডিএফের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহীদুল আমিন চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা রক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার, আইডিএফ চট্টগ্রাম জোনাল কর্মকর্তা মো. শাহ আলম, খাগড়াছড়ি জোনাল কর্মকর্তা মো. শাহজাহান, ইউপি সচিব মো. মোশাররফ হোসেন মজনু, অপু দে, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুগ্ন সম্পাদক মো. মনির হোসেন, সদস্য মিন্টু মারমা, মো. রবিউল হোসেন, মো. ইসমাইল হোসেন প্রমূখ।

সভায় হালদা নদীর গুরুত্ব তুলে ধরে ডকুমেন্টারী উপস্থাপন করেন, হালদা রক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া। তিনি বঙ্গবন্ধু হেরিটেজ হালদার উজানে নদীর তীরে তামাক চাষ ও অবাধে বৃক্ষ নিধন এবং অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে হালদার সুপেয় পানি ও পরিবেশ দূষণ হওয়ায় পোনা উৎপাদন বাঁধাগ্রস্তের চিত্র ও তথ্যাদি উপস্থাপন করেন।

এ সময় তিনি আরও বলেন, হালদার উজানে বিষাক্ত তামাক চাষ, অপরিকল্পিত বালু উত্তোলন, অবাধে গাছ কাটার ফলে হুমকিমূখে পড়েছে হালদা তথা বঙ্গবন্ধুর হেরিটেজ ভবিষ্যৎ। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই হালদাকে বাঁচাতে পারে। তাই পরিবেশ সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টায় সবার এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে ডেঙ্গু প্রতিরোধক মশারী বিতরণ

পাউবো’র ইক্ষু, সাথী ফসল, গুড় উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নানিয়ারচরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

আট সংগঠনের স্মারকলিপি / রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

কাপ্তাইয়ে কৃষকলীগের ধান কাটা উৎসব

কাপ্তাইয়ে স্কুলে স্কুলে শিশুবরণ উৎসব, কেক কেটে শিশুদের উষ্ণ অভ্যর্থনা 

কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে স্কাউটদের প্রাণের আয়োজন

রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করলো হিল সার্ভিস

বাঘাইছড়িতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

কাপ্তাই বিএসপিআইয়ে ইনস্টিটিউট লেভেল স্কীল কম্পিটিশন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: