বুধবার , ৩০ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হেমন্তের নবান্ন পিঠা উৎসবে মাতলো রাঙামাটি সরকারি কলেজ  

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
নভেম্বর ৩০, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ

 

রাঙামাটি সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে হেমন্তের নবান্ন পিঠা উৎসব। পিঠা উৎসবে অন্তত ৭০ প্রজাতির পিঠার পসরা দেখা মিলেছে কলেজটিতে।

বুধবার সকাল ১১ টায় রাঙামাটি সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ৪ টি বর্ষের শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি সরকারি কলেজের প্রাণবিদ্যা বিভাগের উপাধ্যক্ষ পারভিন আখতারের সভাপতিত্বে হেমন্তের এ পিঠা উৎসব আয়োজন করা হয়।

পিঠা উৎসবে ৪ টি স্টলে ৭০ প্রজাতির বাহারী ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে। এ-সব পিঠা বাঙালী, ক্ষুদ্র-নৃগোষ্টী- চাকমা, ত্রিপুরা, মারমা, তঞ্চঙ্গা, রাখাইনসহ নানা সম্প্রদায়ের নিজেদের সংস্কৃতির পিঠা দেখা গিয়েছে।

রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ইব্রাহিম খলিল বলেন, রাঙামাটি সরকারি প্রতিটি শিক্ষার্থী নিজেদের সংস্কৃতি ধারন করে পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে এটা অত্যান্ত আনন্দের বিষয়, শিক্ষাজীবনের পাশাপাশি গ্রামীন বাংলার প্রতিটি মানুষ তার নিজস্ব সংস্কৃতির ধারা অব্যাহত রাখে দেশে তথা দেশের বাহিরে তুলে ধরতে হবে৷ আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে হবে। তবে সংস্কৃতি যেনো ভুলে না যাই সেই বিষয়টি মনে ধারন করতে হবে।

৪র্থ বর্ষের শিক্ষার্থী সায়মা সুলতানা বলেন, আমাদের রাঙামাটি সরকারি কলেজে পিঠা উৎসব হচ্ছে এটা খুবই আনন্দের বিষয়। আমরা সবাই বাসা থেকে পিঠা বানিয়ে নিয়ে এসেছি। আজ পিঠা উৎসবের মধ্যে দিয়ে অনেক বাহারি খাবারের পিঠার দেখা পেয়েছি। তারমধ্যে নকশি পিঠা, পুলিপিঠা, খিরসা, ভরাপিঠা, মারমা পিঠা, পাটিসাপটা, স্যাইন্নে পিঠা।

এসময় তিনি আরো বলেন, পিঠা উৎসব যেন পাহাড়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে, নিজেদের সংস্কৃতি ধারন করে গ্রামীণ পিঠার আয়োজন আরো সুদূর অতীতের মতো যেন থাকে। আধুনিকতার ছোঁয়া যেন দেশের ঐতিহ্য হারিয়ে না যায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি কলেজের প্রফেসর জাহেদা সুলতানা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক রনজিত বিশ্বাস, রাশেদা মমতাজ ফারজানা প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তার আশ্বাস

সিএইচটি সুপ্রিমসংঘ কাউন্সিলের প্রথম কার্যনির্বাহী সভা

চন্দ্রঘোনা ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে তারেক রহমানের পক্ষে অসহায়দের মাঝে খাদ্য ও পোশাক বিতরণ

বান্দরবানে প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ৪৩০টি ভূমিহীন পরিবার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ / কলেজ পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী সেলিনা

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

নানিয়ারচরে সুজনের মতবিনিময় ও পরিচিতি সভা

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

বাঙ্গালহালিয়া আবাসিক মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের মহোৎসবে মহতী ধর্মসভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: