শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কার্পাস তুলার বাম্পার ফলন মানিকছড়িতে

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ৩, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ

 

পাহাড়ে ঝিমিয়ে পড়া তুলা চাষে সরকারের রাজস্ব বাজেট প্রকল্প ও তুলার গবেষণা উন্নয়ন প্রকল্পে এবার কার্পাস তুলা চাষে ফলন ভালো হওয়ায় কৃষক খুঁশি। ১ কানি বা ৪০ শতকে উৎপাদন ব্যয় ৫০০০ টাকা। বিক্রি ২০০০০-২৫০০০ টাকা।

বিগত সময়ে উৎপাদিত তুলা বাজারজাতে অনিশ্চয়তায় কৃষের অনাগ্রহ দূরীকরণে এখন থেকে উৎপাদিত তুলা সরকারীভাবে বাজারজাতে নিশ্চয়তাসহ প্রণোদনা বাবদ বীজ, সার, কীটনাশক পেয়ে চলতি মৌসুমে কার্পাস তুলা চাষ করেছে অন্তত ৪০জন প্রান্তিক কৃষক। সরকারের পাশাপাশি দারিদ্র বিমোচন শীর্ষক প্রকল্পে তুলা উৎপাদনে প্রণোদনা নিয়ে এগিয়ে এসেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

ফলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ঝিমিয়ে পড়া কার্পাস তুলা চাষে প্রাণ ফিরে এসেছে। চলতি মৌসুমে ৩টি প্রকল্প ও ব্যক্তি পর্যায়ে ২৫ হেক্টর জমিতে অন্তত ৪০জন কৃষক তুলা চাষ করে বাম্পার ফলন পেয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৭ দশমিক ৫০০ কেজি । বাজারমূল্য প্রতি কেজি ৯০ টাকা। এ হারে কৃষকের সম্ভাব্য আয় হবে ৭৮ লাখ ৭৫ হাজার টাকা।

গতকাল উপজেলার বাটনাতলী ইউনিয়নের মরাডলু এলাকায় কৃষক আলী আকবরের সৃজিত তুলা খেতে গিয়ে দেখা গেছে, পাকা তুলায় সাদা হয়ে আছে। জমির প্রায় ৭০-৮০% তুলা পেকে গেছে। এ সময় কথা হয় চাষি আলী আকবরের সাথে। তিনি জানান, গত মৌসুমে ৩ কানি বা ১.২০ শতক জমিতে তুলা চাষে খরচ হয়েছিল ১২-১৫ হাজার টাকা। উৎপাদিত তুলা বিক্রি করেছি ৬০ হাজার টাকা। এ বছর সমপরিমাণ জমিতে তুলা করেছি। এবার ব্যয় প্রায় ২০ হাজার টাকা। তবে গত বছরের চেয়ে এবার খেতে ফলন ভালো। তাই সরকারী নির্ধারিত মূল্য প্রতি কেজি ৯০ টাকা হারে বিক্রি করতে পারলে বিক্রি হবে ৮০-৯০ হাজার টাকা। তিনি আরও জানান, পাহাড়ের ২য় শ্রেণীর জমি তুলা চাষে উপযোগী। অন্যান্য ফল উৎপাদনে ব্যয় ও ঝুঁকি বেশি। এখানে তা কম।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দারিদ্র বিমোচন শীর্ষক প্রকল্পের সহকারী কটন ইউনিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সরকারের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনাসহ উৎপাদিত তুলা বাজারজাতে নিশ্চয়তা দেওয়ায় মানুষজন এখন সাগ্রহে কার্পাস তুলা চাষ করছে। গড়ে ৮০% কৃষকের খেতে উৎপাদন ভালো হয়েছে। আশা করি আগামীতে আরও বড় পরিসরে প্রান্তিক কৃষক অর্থকরী ফসল কার্পাস তুলা চাষ করে লাভবান হবে।

তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় অনেক আগ থেকেই রাজস্ব বাজেট প্রকল্প ও তুলার গবেষণা উন্নয়ন প্রকল্পে কার্পাস তুলা চাষ করা হতো। উৎপাদিত তুলা বাজারজাতে ন্যায্যমূল না পাওয়ায় প্রান্তিক কৃষক তুলা উৎপাদনে অনাগ্রহ দেখায়! ফলে বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা ও পর্যালোচনায় তুলা চাষে প্রণোদনাসহ উৎপাদিত তুলা বাজারজাতে নিশ্চয়তা দেয় সরকার। সরকারীভাবে বীজ,সার,ঔষধ (প্রণোদনা) এবং উৎপাদিত তুলা ৯০ টাকা কেজি দরে বিক্রির নিশ্চয়তা দেওয়াতেই পাল্টে যায় প্রান্তিক কৃষকের চিন্তাধারা।

চলতি মৌসুমে উপজেলায় রাজস্ব বাজেট প্রকল্পে ২ হেক্টর, তুলার গবেষণা উন্নয়ন প্রকল্পে ২ হেক্টর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘ দারিদ্র বিমোচন শীর্ষক প্রকল্পে ১ হেক্টর এবং ব্যক্তি উদ্যোগে ২০ হেক্টরসহ মোট ২৫ হেক্টর জমিতে অন্তত ৪০ জন কৃষক তুলা চাষ করেছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য কাব্যের ত্রাণ বিতরণ

লংগদুতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

হরিণছড়ায় ক্ষুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা

কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট চালু রয়েছে 

খাদ্য বরাদ্ধের অভাবে ৯ বছরেও চালু হয়নি দুই ছাত্রাবাস

শিক্ষা উপকরণ বিতরণ হলো জুরাছড়িতে

কেপিএম হতে ইসিতে গেল ৫৩১ মেট্রিকটন নির্বাচনি ব্যালট পেপারের কাগজ

রাইখালী কালি মন্দিরে দীপাবলি উৎসব উদযাপন

পাহাড়ের খবরের সংবাদের জেরে নিজের অবস্থান ব্যখ্যা করেছেন নুরুল কবির

পাহাড়ের খবরের সংবাদের জেরে নিজের অবস্থান ব্যখ্যা করেছেন নুরুল কবির

error: Content is protected !!
%d bloggers like this: