রবিবার , ১১ ডিসেম্বর ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মা হওয়ার পরদিনই এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন চুমকি

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
ডিসেম্বর ১১, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার নিয়মিত শিক্ষার্থী ও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী চুমকি রাণী মজুমদার।

গত শুক্রবার (০৯ ডিসেম্বর ২০২২) খাগড়াছড়ি সদর হাসপাতালে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেন। মাতৃত্বের স্বাদ লাভ করার পরদিনই তার চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

শিক্ষার অদম্য ইচ্ছায় রবিবার (১১ ডিসেম্বর) চুমকি মানিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

যদিও এটা স্বাভাবিক ডেলিভারি ছিলো তবুও চুমকি রাণীর এ আত্মবিশ্বাস ও সাহসকে ধন্যবাদ জানিয়েছেন, কলেজ অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, গুইমারা কলেজের শিক্ষক ও সহপাঠীরা।

রবিবার (১১ ডিসেম্বর ২০০২২) গুইমারা সরকারি কলেজের পক্ষ থেকে চুমকি রাণী মজুমদারকে ফুলেল অভিনন্দন জানানো হয়

আগামী ১৩ তারিখ শেষ পরীক্ষায় অংশ গ্রহণের উৎসাহ প্রদান করা হয়। মা ও নবজাতক দুজনই সুস্থ আছে।

চুমকির বাড়ি গুইমারা উপজেলা সদরের ডাক্তার টিলায়। চুমকির স্বামীর নাম হৃদয়। এটি তাঁদের প্রথম সন্তান।

চুমকির স্বামী হৃদয় মজুমদার বলেন, প্রথম সন্তান হিসেবে প্রেগন্যান্ট হবার পর চুমকিকে এবার পরীক্ষা না দেয়ার অনুরোধ করেছিলাম।

কিন্তু সে (চুমকি) বলেছে, দেখি ঈশ্বর কপালে কী রেখেছেন।

তার সাহস এবং মানসিক প্রস্তুতির কারণেই এটি সম্ভব হয়েছে। এই ঘটনার পর এলাকার মানুষজন আমাদের বাড়িতে প্রচুর ভীড় করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত 

খাগড়াছড়িতে গণহত্যা দিবস পালিত

কাপ্তাই ইউএনওর সাথে পুজা উদযাপন পরিষদের সৌজন্য স্বাক্ষাৎ

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন মধুপুর জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটি

কাপ্তাইয়ে ২ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার

কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসা মায়ের পুজা অনুষ্ঠিত

দীঘিনালায় জাতীয় বীমা দিবস উদযাপন

বান্দরবানে মারমা শিক্ষার্থীকে তার স্বজাতি কর্তৃক গণধর্ষণের নিন্দা জানালো পিসিসিপি

রাইখালী ছাগলের হাট: পাহাড়ি ছাগলের কদর বেশী

ওমএমএসের চালের জন্য মানুষের দীর্ঘ সারি কাপ্তাইয়ে

error: Content is protected !!
%d bloggers like this: