বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পানির কষ্ট দুর করণে কথা রাখলেন ইউএনও

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১৪, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের  দুর্গম পাগলী উপর পাড়া মানুষের পানির কষ্ট দুর করণের কথা রাখলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

বড়ইছড়ি- ঘাগড়া সড়কের বটতলী হতে  প্রায় ৪০ মিনিট দুরত্বে উপর পাড়া।  এ পাড়ায় ৪০ টি তঞ্চঙ্গা পরিবারের বসবাস।

শুষ্ক মৌসুমে এ পাড়াবাসীর পানির কষ্ট বাড়ে। মিলে না বিশুদ্ধ পানি।

পাহাড়ের গাঁ বেয়ে ফোঁটায় ফোঁটায় ঝড়ে পড়া পানির জন্য ঘন্টার পর ঘন্টা পার করেন এলাকার বাসিন্দারা।

গত সেপ্টেম্বরের শেষের দিকে  ফকির মুরং ঝর্ণার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দৃশ্য দেখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ।

সে দিন হেডম্যান, কার্বারি, মেম্বার,স্থানীয় জনগণ ইউএনওর কাছে পাহাড় থেকে আসা ফোটা পানি সংরক্ষণের ব্যবস্থার দাবী তুলেন। সেদিন তাদেরকে কথা দিয়েছিলেন ইউএনও।

কিছুদিন আগে সরকারের দুর্যোগ মন্ত্রনালয়ের অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় ঐ এলাকায়  পানির সংরক্ষণাগার তৈরি করে ট্যাপ দেওয়া হয়।

এখন এ হাউস থেকে পানি সংগ্রহ করছে এলাকাবাসী । এতে এলাকার মানুষের মুখে ফুটেছে সুখের হাসি।

গত সোমবার মুনতাসির জাহান  এলাকায় গিয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, ইউপি সদস্য তপন তনচংগ্যা, স্থানীয় পাড়ার কার্বারী রঞ্জিত কার্বারী উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির বলেন, আমি গত সেপ্টেম্বর মাসে ঐ এলাকায় গিয়ে দেখি পাগলি উপরের পাড়ার লোকজন পানি নিতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। এক বোতল পানি নিতে তাদের এক ঘন্টা সময় ব্যয় হয়।

তাদের কথা দিয়েছিলাম, পানির হাউসটা সংস্থার করে বিশুদ্ধ পানীয় জলের সমাধান করব।

এটা করতে পেরে নিজের কাছে খু্ব আনন্দ লাগছে।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে গরম পানির পাতিলে পড়ে দগ্ধ শিশু মুস্তাকিম মারা গেল

বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে গরীব- দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন

রাইখালীর দূর্গম মৈদং পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত 

রাঙামাটিতে সুজন এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

কাপ্তাইয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নানিয়ারচরে তৃনমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি অনুষ্ঠান

কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার

২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত

error: Content is protected !!
%d bloggers like this: