শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে – সন্তু লারমা

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
ডিসেম্বর ২৩, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা বলেছেন ১৯৯৭ সালে সরকারের সাথে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম  চুক্তি মুখ থুবড়ে পড়ে আছে। মনে হচ্ছে চুক্তির বাকী অংশগুলো সহজে বাস্তবায়ন করা হবে না। এজন্য হয়ত আরো আন্দোলন করতে হবে। এ আন্দোলনে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

চুক্তির ২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকালে পাহাড়ি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সন্তু লারমা এ কথা বলেন।

সন্তু লারমার আরো বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ যে বিষয় নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে তাদের আরও এই বিষয়ে আরও পড়াশোনা করতে হবে। পার্বত্য  চুক্তি সম্পর্কে জানতে হবে।

বর্তমান ছাত্র সমাজ পার্বত্য চুক্তি কি তা নিয়ে অবগত নয়। চুক্তি কি তা নিয়ে জানা বর্তামান সমাজের অত্যন্ত জরুরি।

পার্বত্য চুক্তি এটা সাধারণ কোন দলিল নয়। পার্বত্য এলাকার জুন্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ নানা লড়াই সংগ্রাম মধ্যে দিয়ে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পাহাড়ের অধিকাংশ জুম্ম জনগন পার্বত্য চুক্তি সম্পর্কে তাদের কোন জ্ঞান রাখে না। এই বিষয়ে প্রত্যেকের জানা প্রয়োজন।

পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক জিকো চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনরে সাবেক সদস্য নিরূপা দেওয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কুমার,পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তি দেবী তনঞ্চ্যা প্রমুখ।

পরে প্রবন্ধ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে কাদেরী স্কুল চ্যাম্পিয়ন

স্যাজেক ভ্যালীর উপর নির্মিত স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রকল্প গ্রহণ; এ প্রকল্প পেয়েছে আরো ৭ স্কুল

লংগদুতে রাস্তায় মিললো রক্তাক্ত মৃতদেহ 

রামগড়ে ইয়াবা সহ যুবক গ্রেফতার

সংবর্ধিত হলেন জুরাছড়ি নারী ক্রিকেটাররা

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাঙামাটিতে মাশরুম চাষ উন্নয়নে মাঠ দিবস অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে বিলের পানি থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মহালছড়ি গোল্ডকাপ ফুটবলে মুবাছড়ির দুর্দান্ত বিজয়

মহালছড়িতে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: