রবিবার , ১ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে বর্ণিল বই উৎসব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

জেলা সদরসহ রাঙামাটিতে প্রতিটি বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

রোববার সকালে জেলা সদরে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ও শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।

অধ্যক্ষ মেজর মীর সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বিএম আশিকুর রহমানসহ উপাধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে ও আলোকিত মানবিক গুণসম্পন্ন মানুষ হিসাবে নিজেদের গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়ী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এছাড়া শহরের রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানাসহ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে রাঙামাটির কাউখালীর ঘাগড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়েও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে পিসিপি’র ছাত্র সমাবেশ

শেখ হাসিনা যতোদিন রবে, পাহাড়ে উন্নয়ন হবেই-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

রামগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির অভিযান

জায়গা নিয়ে জটিলতায় বিলাইছড়ির সড়ক প্রকল্প, প্রশাসনকে উপেক্ষায় প্রশ্ন

‎সেবার মান উন্নয়নে বদ্ধপরিকর রাঙামাটি জেনারেল হাসপাতাল: সিভিল সার্জন

মহালছড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক

রাঙামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

রাঙামাটিতে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

কাপ্তাই জাতীয় উদ্যানে ২ টি অজগর সাপ অবমুক্ত

কক্সবাজার থেকে এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার  

error: Content is protected !!
%d bloggers like this: