রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মিথ্যা অপবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
জানুয়ারি ৮, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

 

মেরুং ইউনিয়ন(উত্তর-দক্ষিণ) আওয়ামী লীগের বর্ধিত সভার নামে লোক ডেকে মিথ্যা তথ্য দিয়ে মিটিং মিছিল করানোর প্রতিবাদে মেম্বার মোঃ আমজাদ হোসেন ও তার সহযোগিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ১নং মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি।

রবিবার (০৮জানুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা শহরস্থ হোটেল ইউনিটি হল রুমে এ সংবাদ সম্মেলন করা হয় এবং দীঘিনালা কলেজ সম্মুখে মানববন্ধন করেন মেরুং ইউনিয়নের সকল স্তরের জনসাধারন।

এ সংবাদ সম্মেলনে মাহমুদা বেগম লাকি বলেন, মেরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আমজাদ

হোসেনসহ তাঁর কয়েক সহযোগী (বেতছড়ি এলাকার নিজদলীয় নেতাকর্মী ) আমার কাছ থেকে অনৈতিক

সুবিধা পেতে মরিয়া হয়ে উঠে। কিন্তু আমি সাধারণ জনগনকে তাদরে প্রাপ্য থেকে বঞ্চিত করে তাদের অনৈতিক সুবিধা না দেওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।এ ঘৃণ্যতম কাজে নেতৃত্ব দেওয়া প্রতিনিধির অতীত কর্মকান্ড, সামাজিক অবস্থান এবং অপরাধমূলক কাজের

অভিযোগ অনেকের জানা রয়েছে। তারা আমার নিকট থেকে অনৈতিক সুবিধা না পাওয়ায় ব্যক্তি আক্রোশে সহজ -সরল কিছু সাধারণ মানুষকে ভূল বুঝিয়ে এ ধরনের ঘৃণ্য কাজ করায় সামাজিক ভাবে আমার মানসম্মান চরম ক্ষুন্ন হয়েছে,এমন ঘৃণ্যতম কাজে জড়িতদের বিচার দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনের পরপরে মানববন্ধন করা হয় মেরুং ইউনিয়নের বাসিন্দারা।

এ সময় উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়নের সদস্য ঘনশ্যাম ত্রিপুরা, মোঃ হেলাল উদ্দীন, মোঃ নাজমুল হোসেন, নারী সদস্য মিনা চাকমা,সদস্য শান্তি প্রিয় চাকমা, সমিরণ চাকমা,স্বপন বিকাশ চাকমা, ভূবন ত্রিপুরা প্রমুখ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন / রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের

বিএনপি পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে চায়-কুজেন্দ্র লাল

রাজস্থলীতে সীমান্ত সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণ: ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক বিতরণ

সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

বাঘাইছড়িতে জামায়াতের উপজেলা ও পৌর কমিটি গঠন

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন শুক্রবার

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ভোটালাপ

রাজস্থলীতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামে নতুন প্রকল্পের সূচনা

error: Content is protected !!
%d bloggers like this: