রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিএনপির ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে রাঙামাটিতে আলোচনা সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৮, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

 

বিএনপির ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে রাঙামাটিতে আয়োজিত বিশ্লেণমুলক আলোচনা সভায় দলটির নেতারা বলেছেন, দেশের মানুষ বর্তমানে ভালো নেই। তবে কেন ভালো নেই, তার সঠিক উত্তর স্পষ্ট করতে ইতিমধ্যে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার বিশ্লেষন জনগণের সামনে তুলে ধরতে হবে। চলমান তীব্র গণআন্দোলনে ১০ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বর্তমান অনির্বাচিত অবৈধ জাতীয় সংসদ বাতিল করে ভোটবিহীন গণতন্ত্রহরণকারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে নির্বাচনকালীন একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্রকাঠামো রুপরেখার ২৭ দফা বাস্তবায়ন করবে। এছাড়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

রোববার বিকাল ৪টায় শহরের কাঠালতলীর জেলা বিএনপি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলটির চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান। সভা পরিচালনা করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদ অ্যাডভোকেট মামুনুর রশীদ। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপি নেতা আবু নাছির, জেলা শিক্ষক সমিতির নেতা মঈন উদ্দিন ভূঁইয়া ও সাংবাদিক শান্তিময় চাকমা প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য। ১০ দফা বিএনপির নয়, এটা দেশের জনগণের। এ ১০ দফা সফল করে অচিরেই বর্তমান অবৈধ সরকারের পতন ঘটাবে জনগণ। দেশের জনগণ এখন বিএনপির পক্ষে। কারণ বর্তমান লুটেরা সরকারের অত্যাচারে দেশের মানুষ কেউ ভালো নেই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ১০ দফার বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। ১০ দফা সফল করেই নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসবে বিএনপি। এ লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি থাকতে দলীয় সব নেতাকর্মীর প্রতি আহবান জানান তিনি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদী মানববন্ধন

ঈদগাঁওয়ে নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

পাকুয়াখালী ট্রাজেডি দিবসে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার ও পুনর্বাসন দাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বাঘাইছড়িতে মরহুম জহির আহম্মেদ ও মরহুম শাহ আলম’র স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট

ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রাইখালীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা বাতিলসহ ৭ দফা দাবীতে ৩২ ঘন্টার হরতাল চলছে রাঙামাটিতে

কাপ্তাইয়ে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে সেমিনারে

কাপ্তাইয়ে  মহান বিজয় দিবস উদযাপিত 

error: Content is protected !!
%d bloggers like this: