শনিবার , ৯ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিএনপির লিফলেট বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৯, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১দফা মেরামতে লিফলেট বিতরণ করা  হয়েছে। শনিবার (৯আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক বাজারে আগত ক্রেতা বিক্রেতার মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা যে দাবি তা জনগণের দাবি। আমরা এই ৩১দফা সাধারণ জনগনের মাঝে জানান দেয়ার জন্য সকল হতে লিফলেট বিতরণ করছি।

বিতরণকালে এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সহ-সভাপতি হারুন অর রশিদ (রতন),সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন, স্বেচ্ছাসেবক  দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাকিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো.বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ, ছাত্রদল সদস্য মেহেদী হাসান ফাহিম, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ কামাল হাকিম, উপজেলা জিসাস সভাপতি নুর মোহাম্মদ বাবু, বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদল আহবায়ক আবুল বশার,যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও মো.রাজু সহ দলের অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

রাঙামাটিতে ক্ষুদ্র ঋণদাতা এনজিও প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা

জুরাছড়ি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

‎কাপ্তাই হ্রদে কচুরিপানা সংকট মোকাবেলায় লিলা প্রকল্পে প্রশিক্ষণ

বাঘাইছড়িতে ৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

বান্দরবান সেনা রিজিয়নের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জাতীয় শোক দিবসে রাঙামাটিতে নানান কর্মসূচি পালন

পিসিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি গঠন

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও কিশোরীদের সম্পৃক্ততা বাড়াতে হবে

দীঘিনালায় চেয়ারম্যানের খামখেয়ালি, ভিজিডি চাল নিতে এসে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: