শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুর ৩৮৬ নং মৌজার খাস জায়গা বেদখলের হিড়িক

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ১৪, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ৩৮৬ নং মৌজার খাস জায়গা দখলে নিয়ে তাতে ঘরবাড়ী তৈরী করে বসবাসের হিড়িক পড়েছে।

গত মঙ্গলবার গুলশাখালীর ৩৮৬ নং মৌজার রাজনগর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে কমপক্ষে ৩০টি পরিবার মৌজার খাস জায়গা বেদখল করে সেখানে বসতি গড়ে তুলেছেন। সে সাথে যোগ হচ্ছে নতুন নতুন পরিবার। এসব বেদখলের ব্যাপারে মৌজার হেডম্যানের যোগসাজস রয়েছে বলে এলাকার সচেতন বাসীর অভিযোগ।

গুলশাখালীর ৩৮৬ নং মৌজার হেডম্যান মোঃ আব্দুল হালিম বলেন, আমার মৌজায় মোট ৩ হাজার ৩৩ একর জায়গা রয়েছে। তার মধ্যে ১৫শত ৭৫ একর জমির রেকর্ড পত্র আছে। বাকী ১৪ শত ৭৬ একর জমি খাস রয়েছে। এসব খাস জায়গা বেদখল করে তাতে নতুন নতুন বসতী ঘড়ে উঠছে। রাজনগর এলাকায় সর্বশেষ খাস জায়গায় বসতি স্থাপন করেছেন তাদের মধ্যে মোছাঃ রুবিনা আক্তার স্বামী-মোঃ নিজাম উদ্দিন, রাশিদা বেগম স্বামী আব্দুল মালেক, মর্জিনা আক্তার স্বামী মোঃ কালাম মিয়া, ময়না বেগম স্বামী-আয়ুব আলী, নিজাম উদ্দিন পিতা-আব্দুর রহীম, জান্নাতুল ফেরদৌস কলি (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা) স্বামী-মোঃ লুৎফর রহমান, আব্দুল মালেক পিতা-আব্দুল হাই সহ আরো অনেকে।

তবে উল্লেখিত বসবাসকারীরা জানান, তারা বিগত ত্রিশ বছর ধরে রাজনগর এলাকায় বসবাস করছেন। কেউ কেউ অন্যের কাছ থেকে দখলস্বত্ব ক্রয়মূলে বসবাস করে আসছেন। তারা জানায় হেডম্যানের প্রতিবেদন নিয়ে সকলেই ভূমি বন্দোবস্তি পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করে রেখেছেন।

এসব এলাকায় যত্রতত্র খাসজমি দখল করে বসতি স্থাপনের ফলে পাহাড়ে বন্যহাতি উপদ্রপও বাড়ছে। একারণে লোকজন ক্ষতিগ্রস্থও হচ্ছে বলে সচেতন মহল জানায়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে সিংহশয্যা বুদ্ধ মুর্তিটি উদ্বোধন; হাজারো মানুষের ঢল

তিন পার্বত্য অঞ্চল নিয়ে একটি ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান জানালেন পার্বত্য মন্ত্রী

কৃষকদের নামে ব্যাংক লোন নিয়ে উধাও কৃষকলীগের নেতা

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনে সিভিল সার্জন

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৬ মাদক সেবী গ্রেপ্তার, মুচলেকায় ৩ কিশোরের মুক্তি

রাঙামাটি জেলা আ.লীগ কার্যালয়ে দুবৃর্ত্তদের হামলার এক সপ্তাহ পর পরিদর্শন করলেন দলীয় নেতাকর্মীরা

বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান

কাপ্তাই লেকের পোনা মাছ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ

তফসিল ডিসেম্বরে, ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে

বাঘাইছড়িতে ৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

error: Content is protected !!
%d bloggers like this: