শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালি ধর্মগিরি সাধনা কুটিরে মহা সংঘদান অনুষ্ঠিত

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ

দেশ ও বিশ্বশান্তির মঙ্গল কামনায় রাঙামাটিতে বৌদ্ধ ধর্মালম্বীদের মহা সংঘ দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির কাউখালি ঘাগড়া ইউনিয়নে মিতিঙ্গাছড়ির ধর্মগিরি সাধনা কুটির প্রাঙ্গনে এ মহা সংঘদান অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো বৌদ্ধ পুণ্যার্থী অংশ নেয়।

মহা সংঘদানে অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমুর্তি, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানান দানানুষ্ঠান সম্পন্ন করা হয়।

পুন্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন যমুনা তিষ্য ভিক্ষু। পূন্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনা প্রদান করেন ধর্মগিরি সাধনা কুটিরের অধ্যক্ষ অর্থদর্শী ভিক্ষুসহ জ্যেষ্ঠ ভিক্ষুরা।

মহাসংঘদান অনুষ্ঠানে বিশ্বের সকল প্রাণীর মঙ্গলার্থে বিশ্বশান্তির মঙ্গল কামনা করা হয়।

উল্লেখ, রাঙামাটির বনরুপা বাসিন্দা ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা’র মেয়ে দীর্ঘ এক মাস ধরে জ্বরে আক্রান্ত ছিল। অনেক ডাক্তারের চিকিৎসা করিয়েও কোন ভাবে তার মেয়ের জ্বর ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এক পর্যায়ে ভাগ্য ক্রমে কাউখালি ঘাগড়া ইউনিয়নের ধর্মগিরি সাধনা কুটিরের অধ্যক্ষ অর্থদর্শী ভিক্ষুর আর্শীবাদে প্রীতিময় চাকমা’র মেয়ে দীর্ঘ এক মাস ধরে ভুগা জ্বর থেকে অসুস্থ হয়ে উঠে। তাই অর্থদর্শী ভিক্ষুর প্রতি কৃতজ্ঞতা জানাতে ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় এই মহাসংঘ দানের আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কার্যকর উপায় বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

ভূয়া পিবিআই কর্মকর্তা আওয়ামীলীগ নেতা রাসেল চৌধুরী গ্রেফতার

লংগদুর সোনালী ব্যাংকের প্রায় তিশ কোটি টাকা ভুয়া ঋণের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

বরকল উপজেলা শিক্ষা অফিসারকে শাল্লায় বদলী; বই পেয়েছে বই বঞ্চিত শিশুরা

দীঘিনালায় আইএফআইসি ব্যাংকের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন

কাপ্তাইয়ে নতুন বই পেয়ে খুশী শিক্ষার্থীরা

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

রাঙামাটি সরকারি উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

হেভিওয়েট প্রার্থীর হলফনামা / বীর বাহাদুরের বছরে আয় প্রায় ৪ কোটি টাকা; নিজের সম্পদ ১০ কোটি; স্ত্রীর ৪ কোটি

error: Content is protected !!
%d bloggers like this: