শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে নৌকার ইঞ্জিনে হিজাব পেচিয়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদুতে নৌকার ইঞ্জিনের সঙ্গে গলার হিজাব পেচিয়ে গেলে ইকরা নামে ৮ বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলা সদরের ঝরনাটিলা গোরস্থান নামক এলাকার কাপ্তাই হ্রদে এ নৌ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, লংগদু উপজেলার সদর ইউনিয়নের প্রবাসী নুর মোহাম্মদের মেয়ে ইকরা বাড়ি থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় হঠাৎ ইঞ্জিনের ওপর পড়ে গেলে ইঞ্জিনের চাকায় ইকরার হিজাব পেচিয়ে যায়। এতে তাৎক্ষণিক ইঞ্জিন বন্ধ করে হিজাব কেটে লংগদু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার আগেই ইকরা মারা যায়।

লংগদু সদর হাসপাতেলের কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেন বলেন, শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি সে মৃত।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে তদন্ত শুরু করি। বর্তমানে মামলার প্রক্রিয়া চলছে। মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালী ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

চিকিৎসা ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে ভারত গেলেন সন্তু লারমা

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ত্রিপুরা জনগোষ্ঠিকে অতীতের অবস্থান এবং সমৃদ্ধি অর্জনে নতুন প্রজন্মকে শিক্ষামুখী হতে হবে

পার্বত্য চুক্তিতে বাঙালিদের অধিকার সুরক্ষিত হয়নি- কাজী মজিবর রহমান

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন 

নানিয়ারচরে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খাগড়াছড়ির জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

দীঘিনালায় বন্যার্তদের ত্রাণ দিয়েছে যুবদল

নানিয়ারচর সেনা জোন সুদক্ষ দশের ইফতার মাহফিল

ঈদগাঁওয়ে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: