মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ

 

রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে রাঙামাটির  কাপ্তাইয়ে  শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন সকল ভাষা শহীদদের। কাপ্তাই  উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা, শিক্ষক  সহ নানা সামাজিক, সাংস্কৃতিক  ও রাজনৈতিক সংগঠনের পক্ষ হতে  উপজেলা কেন্দ্রীয়  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা  হয়।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী   কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুমন দে, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম, কাপ্তাই থানার ওসি ( তদন্ত)  নুরুল আলম।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার  ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একজন আদর্শ শিক্ষকের প্রস্থানের আমার অনুভূতি

মহান বিজয় দিবস উপলক্ষে লেমুছড়ি শান্তিপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙামাটি জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চলে গেলেন রাবিপ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. প্রদানেন্দু

অপহৃত ব্যবসায়ী শরিফুল ইসলাম রাসেলের মুক্তি দাবি পিসিসিপি’র

খাগড়াছড়িতে সোলার সিস্টেম বিতরণ / শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ের মানুষ শান্তিচুক্তির সুফল পাচ্ছে- বীর বাহাদুর

রাঙামাটি জেলায় ৪র্থ অর্থনৈতিক শুমারি শুরু, তালিকায় ২৭৪৩৭ প্রতিষ্ঠান

শুভ মধু পূর্ণিমা বৌদ্ধদের একটি পবিত্র ও তাৎপর্যমন্ডিত দিন

কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্টের পিঠা উৎসব

নানিয়ারচরের বগাছড়িতে বাস দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী

error: Content is protected !!
%d bloggers like this: